Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘পচা-দুর্গন্ধ…এ বার ব্রিগেডের মাঠেই জেল বানাতে হবে’! দুর্নীতি নিয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন একাধিক দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছিল। এবার দুর্নীতি নিয়ে নিউটাউনের দলীয় সভা থেকেই তৃণমূল সরকারকে রীতিমত খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর থেকেই কার্যত অ্যাকশন মোডে রয়েছেন শুভেন্দু। কিন্তু যেখানেই কাজের জন্য হাত দিচ্ছেন সেখানেই দুর্নীতি বেরিয়ে আসছে। যে কারণে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল বানাতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

    যেখানেই হাত দিচ্ছি পচা-দুর্গন্ধ: শুভেন্দু অধিকারী

    রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে বিজেপির তরফ থেকে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারী বলেন, প্রতিটা সরকারি কাজের কেত্রেই দুর্নীতি হয়েছে। কি ভয়ংকর পরিমাণে দুর্নীতি হয়েছে সেই প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী বলেন, যেখানেই হাত দেওয়া হচ্ছে পচা-দুর্গন্ধ বেরোচ্ছে দুর্নীতির। এবার তো মনে হচ্ছে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডকেই জেল বানাতে হবে’।

    এদিন লক্ষীর ভান্ডারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তৃণমূলের সরকার ২ কোটি ২০ লক্ষ মানুষকে লক্ষীর ভান্ডারের সুবিধা প্রদান করত। এর মধ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে ভোটার তালিকা থেকে। এছাড়া মহিলাদের জন্য প্রকল্প হলেও ৩ লক্ষ পুরুষ লক্ষীর ভান্ডার পেতেন।

    আরও পড়ুনঃ ৮ বছর অপেক্ষার পর বাংলায় চালু আয়ুষ্মান ভারত! সোমবারই MOU সই করবেন শুভেন্দু অধিকারী

    বিজেপি কর্মীদের উদ্দেশ্য বার্তা মুখ্য়মন্ত্রীর

    উপস্থিত দলীয় কর্মীদের উদেশ্যে মুখ্যমন্ত্রী জানান, এর আগেও একই জায়গা থেকে আগেও বলেছিলাম ‘আমি নয় আমরা’। মানুষের অনেক প্রত্যাশা রয়েছে আমাদের নিয়ে। তাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজেপির ভাবধারা, প্রধানমন্ত্রী মোদীজির গ্যারেন্টি আর মানুষের প্রত্যাশাকেই সবার আগে গুরুত্ব দিতে হবে। নিজেদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। সরকার ও দলের মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে। সরকারি প্রকল্পের সুবিধা বাস্তবে সঠিক মানুষের কাছে পৌছালো কি না সেটা খেয়াল রাখতে হবে।

    শহীদদের দেওয়া হবে সরকারি চাকরি

    তিনি আরও জানান, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ৩১৫ জন বিজেপি কর্মীরা ‘আত্মবলিদান’ দিয়েছেন তাদের উদ্দেশ্যে সরকারি স্টোরে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। উক্ত ব্যক্তিদের পরিবারের আর্থিক দায়িত্ব নেবে রাজ্য সরকার। এছাড়াও প্রতিটা পরিবারের একজনকে সরকার চাকরি দেওয়া হবে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে।

    প্রসঙ্গত, রাজ্যের জনগণনার কাজ শুরু হতে চলেছে। এদিন সেই নিয়েও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগামী ১লা অগাস্ট থেকেই রাজ্যে জনগণনার কাজ শুরু হবে। যেটা চলবে ১৫ অগাস্ট পর্যন্ত। এরপর ১৬ই অগাস্ট থেকে বাড়ির সদস্যের সংখ্যা গোনার কাজ চলবে ১৪ই সেপ্টেম্বর অবধি। একই সময়ে চলবে জাতি জনগণনার কাজও। এর ভিত্তিতেই ডিলিমিটেশন হবে।

    Click here to Read More
    Previous Article
    রাস্তায় থুতু, পানের পিক ফেললে দুঃখ আছে কপালে! লাগবে জরিমানা, বড় পদক্ষেপ সরকারের
    Next Article
    BCCI করেছে বড় অন্যায়, শতরান করে বড় রেকর্ড গড়ে পাল্টা জবাব শুভমান গিলের!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment