Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    BCCI করেছে বড় অন্যায়, শতরান করে বড় রেকর্ড গড়ে পাল্টা জবাব শুভমান গিলের!

    2 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afganistan) টেস্ট ম্যাচে অংশ নিয়েছে। এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এই টেস্টটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। দ্বিতীয় দিনের খেলার শেষে টসে জিতে ব্যাটিং করে সুবিধাজনক জায়গায় ভারত। ৫৬৪ রানের পাহাড় খাড়া করেছেন তারা আফগানিস্তানের সামনে। লোকেশ রাহুলের পাশাপাশি শতরান পেয়েছেন অধিনায়ক শুভমান গিলও (Shubman Gill)। বিরাট কোহলি, শচীন টেন্ডুলকারদের ক্লাবে প্রবেশ করে গিয়েছেন এই তরুণ ভারতীয় ক্যাপ্টেন।

    India National Cricket Team Shubman Gill update.

    এই টেস্টে গিল বেশ দ্রুতগতিতেই ব্যাটিং করেছেন। ১৩৮ বলে শতরান সম্পূর্ণ করেন তিনি। শেষপর্যন্ত তিনি ১৭৭ বল খেলে ১৫ টি চার ও ১ টি ছক্কা সহ ১২৬ রান করে ড্রেসিংরুমে ফেরেন। এটি ছিল ভারতীয় তারকার টেস্ট ফরম্যাটে ১১ তম শতরান। অধিনায়ক হিসেবে এবং ব্যাটিং অর্ডারে ৪ নম্বরে নেমে আসার পর থেকে এটি ছিল তার ষষ্ঠ শতরান।

    আরও পড়ুন: সূর্যকুমার ও শ্রেয়স আইয়ার প্রসঙ্গে মুখ খুললেন রোহিত! ফাঁস করলেন আসল কারণ

    একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি শতরান করা অধিনায়কদের তালিকা:
    ★ বিরাট কোহলি (১১৩ ইনিংস): ২০ শতরান।
    ★ সুনীল গাভাস্কার (৭৪ ইনিংস): ১১ শতরান।
    ★ মহম্মদ আজহারউদ্দিন (৬৮ ইনিংস): ৯ শতরান।
    ★ শচীন টেন্ডুলকার (৪৩ ইনিংস): ৭ শতরান।
    ★ শুভমান গিল (১৫ ইনিংস): ৬ শতরান।

    আপাতত ভারতীয় দলের হয়ে টেস্ট আর ওডিআই খেলছেন শুভমান। টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে জায়গা দিচ্ছে না বিসিসিআই। এই দুর্দান্ত শতরান করে যেন তাদেরকেই বার্তা দিলেন গিল। এখন না হলেও ভবিষ্যতে তাকে নিয়ে ভাবতে বাধ্য হবেন ভারতীয় নির্বাচকরা।

    Click here to Read More
    Previous Article
    ‘পচা-দুর্গন্ধ…এ বার ব্রিগেডের মাঠেই জেল বানাতে হবে’! দুর্নীতি নিয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর
    Next Article
    প্রতিবাদ সত্ত্বেও যাদবপুরে চলল বুলডোজার! হকার উচ্ছেদ ঘিরে লাঠিচার্জ, আটক সৃজন সহ একাধিক

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment