Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পাল্টে গেল বিধাননগর হাসপাতালের নাম! বিধানচন্দ্র রায়ের সম্মানে নতুন নামকরণ মুখ্যমন্ত্রীর

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানচন্দ্র রায়ের সম্মানে বড় সিদ্ধান্ত। ১ জুলাই, জাতীয় চিকিৎসক দিবসের দিন বিধাননগর মহকুমা হাসপাতালের (Bidhan Nagar Hospital) নাম পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সল্টলেকের ময়ূখ ভবনে আয়োজিত অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন তিনি।

    বিধানচন্দ্র রায়ের নামে বিধাননগর হাসপাতালের নতুন নাম | (Bidhan Nagar Hospital)

    এদিন চিকিৎসক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, বিধাননগর হাসপাতালে নতুন নাম রাখা হচ্ছে ডাঃ বিধানচন্দ্র রায় মাল্টিস্পেশালিটি হাসপাতাল। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কিংবদন্তি চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়কে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করেন তিনি।

    আরও পড়ুনঃ শিক্ষকদের জন্য বড় ঘোষণা! সরকারি কর্মীর মর্যাদার আশ্বাস দিলেন শমীক ভট্টাচার্য

    ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবসের পাশাপাশি ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিনও। এদিন তাঁর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

    এদিনের অনুষ্ঠানে ডাঃ বিধানচন্দ্র রায়ের অবদান প্রসঙ্গে বেশ কিছু কথা বলেন শুভেন্দু। সেই সঙ্গেই টেনে আনেন রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রসঙ্গও।

    মুখ্যমন্ত্রী বলেন, “আজ থেকে প্রায় ২০ বছর আগে থেকে বিধানচন্দ্র রায় সম্বন্ধে জানছি। ওনাকে নিয়ে পড়াশোনা করেছি। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একসময় বলেছিলেন, ‘যেখানে হাত দিচ্ছি দেখছি বিধানচন্দ্র রায় কাজ শুরু করেছিলেন।‘ আর আমি এখন বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে বলতে বাধ্য হচ্ছি, যেখানেই হাত দিচ্ছি ধ্বংসলীলা দেখতে পাচ্ছি”।

    Bidhan Nagar Hospital

    এদিনের অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য ও নগর পরিকাঠামো গড়ে তোলার নেপথ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের অবদান তুলে ধরার পাশাপাশি আগের তৃণমূল সরকারের স্বাস্থ্যনীতি ও হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে মুখ খোলেন শুভেন্দু। তিনি প্রশ্ন তোলেন, বাংলার হাসপাতালে এই বেহাল দশা কি কাম্য ছিল?

    এদিকে বিধাননগর মহকুমা হাসপাতালের নাম বদলের বিষয়ে প্রশাসনিক মহলের একাংশ মনে করছে, ভবিষ্যতে এই হাসপাতালে আরও উন্নত চিকিৎসা ব্যবস্থা ও উন্নত পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সেই কারণেই ‘মাল্টিস্পেশালিটি’ নাম রাখা হয়েছে বলে অনুমান।

    Click here to Read More
    Previous Article
    বাজারে ভর্তি ইলিশ, পদ্মার নয় কিন্তু, তবে কোথাকার?
    Next Article
    এবারেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা না-পেলে কী করবেন? স্ট্যাটাস চেক করবেন কীভাবে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment