Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাজারে ভর্তি ইলিশ, পদ্মার নয় কিন্তু, তবে কোথাকার?

    4 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : বাংলায় বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গে ইলিশের (Hilsa) চাহিদাও বেড়েছে। বিভিন্ন জেলায় জেলায় বাজারগুলিতে রূপোলি শষ্যের পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা। তবে বাজার ভেদে ইলিশের আকার এবং দামেও আসছে পরিবর্তন। ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিকোচ্ছে কেজি প্রতি প্রায় ১২০০ টাকায়। সেখানে দেড় কেজি ওজনের একটি ইলিশের দাম রয়েছে প্রায় ২৮০০ টাকা কেজি।

    কী ইলিশ (Hilsa) মিলছে বাজারে? 

    ইলিশের যোগান বাড়লেও বাংলাদেশের ইলিশ কিনতে চাইলে কিন্তু হতাশ হবেন। এখন বাজারগুলিতে যেসব ইলিশ বিক্রি হচ্ছে সবই মায়ানমারের। পদ্মার ইলিশের অপেক্ষায় রয়েছেন অনেকেই। তাই ইলিশের তেমন বিক্রিও নেই বলে জানাচ্ছেন বিক্রেতারা।

    Which hilsa fish is now available in market

    বিক্রি নেই ইলিশের: বাজার সূত্রে খবর, এখন বাজারে যে বড় ইলিশগুলি রয়েছে অধিকাংশই মায়ানমারের। দামও যে খুব বেশি, তাও নয়। নাগালের মধ্যেই। কিন্তু তাও বিক্রি নেই খুব একটা। কারণ পদ্মার ইলিশ এখনও না আসায় অনেকেই কিনতে চাইছেন না। আবার কিছু অসাধু ব্যবসায়ী এখানেও লোক ঠকানোর ব্যবসা ফেঁদে বসেছেন।

    আরও পড়ুন : পচা ডিমের বিক্রি নেই, মাছি তাড়াচ্ছেন বিক্রেতারা, হঠাৎ কী হল?

    চলছে ইলিশের নামে প্রতারণা: অভিযোগ, মায়ানমারের ইলিশকেই পদ্মার ইলিশ বলে চালিয়ে দিচ্ছেন একশ্রেণির অসাধু ব্যবসায়ী। ক্রেতারা একবার ভুল বুঝে নিম্নমানের ইলিশ কেনার পর আর পরবর্তীতে আগ্রহ দেখাচ্ছেন না ইলিশ কেনায়। এতে গোটা ব্যবসারই ক্ষতি হচ্ছে। ডায়মন্ডহারবারের কিছু ইলিশ (Hilsa) বেশ সুস্বাদু, কিন্তু তা তো আর পদ্মার ইলিশের বিকল্প হতে পারে না।

    আরও পড়ুন : শিডিউলে বড় বদল, এই স্টেশন পর্যন্ত আজ যাবে না এই ট্রেনগুলি

    বাজারে গেলে ভালো করে যাচাই করেই ইলিশ কিনুন। নাহলে কিন্তু পয়সা খরচ করেও ঠকতে হতে পারে। তাই ভালো করে পরখ করে কেনাই ভালো।

    Click here to Read More
    Previous Article
    দমদমের বুকে ন'তলা অবৈধ নির্মাণ,অভিযোগের তীর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এর দিকে!
    Next Article
    পাল্টে গেল বিধাননগর হাসপাতালের নাম! বিধানচন্দ্র রায়ের সম্মানে নতুন নামকরণ মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment