Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অক্টোবর নয়, জুলাই থেকেই কার্যকর করা হোক ৩৮ শতাংশ হারে DA, উঠল দাবি

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: সরকারি কর্মীদের (Government Employees) দেওয়া প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই এক ধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা একধাক্কায় ২০% (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন দিয়েছে বিজেপি সরকার। যার ফলে ডিএ পৌঁছে গিয়েছে ৩৮ শতাংশে।

    জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর করার দাবি | Dearness Allowance

    এতদিন রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ পাচ্ছিলেন। এবার ২০ শতাংশ বৃদ্ধিতে তা বেড়ে হয়েছে ৩৮%। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে ২০% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

    উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ। ডিএ বৃদ্ধির অনুমোদন করে অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত জানিয়েছেন, পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা।

    এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, বর্ধিত মহার্ঘ ভাতা অক্টোবরের পরিবর্তে জুলাই থেকেই কার্যকর করা হোক। যদিও সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পয়লা অক্টোবর থেকে বর্ধিত হারে ডিএ সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে।

    dearness allowance(207)

    আরও পড়ুন: ‘তৃণমূল হারায় ভালোই হয়েছে!’ হঠাৎ এমন মন্তব্য কেন কুণাল ঘোষের? পোস্ট ঘিরে জোর চর্চা

    আবার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সরকারের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। তবে বাকি ২২ শতাংশ ডিএ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পরিশোধ যাতে করা হয় তা নিয়ে সরকারের কাছে আবেদন জানানো হবে।

    Click here to Read More
    Previous Article
    ২০হাজার শ্রমিকের রুটিরুজিতে টান, বন্ধ বজবজ কালিপুর জুট মিল
    Next Article
    যুবকদের টার্গেট করে বাংলায় জেহাদি নেটওয়ার্ক! বড় পদক্ষেপ নিল এনআইএ-র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment