Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অফলাইনের সঙ্গে অনলাইনেও করা যাবে ফর্ম ফিল আপ, কীভাবে আবেদন অন্নপূর্ণা ভাণ্ডারে?

    3 days ago

    বাংলাহান্ট ডেস্ক : বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যে প্রকল্পগুলি নিয়ে আমজনতার আগ্রহ তুঙ্গে তাদের মধ্যে অন্যতম অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। নির্বাচনী প্রচারেই বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসলে মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। জুন মাস থেকেই সেই টাকা পাওয়া যাবে বলে খবর। প্রকাশ্যে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। ৩০০০ টাকা পাওয়ার জন্য কীভাবে করবেন ফর্ম ফিল আপ? অনলাইন এবং অফলাইন দুই প্রক্রিয়া নিয়েই খুঁটিনাটি সমস্ত তথ্য থাকল এই প্রতিবেদনে।

    রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)

    রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করতে অন্নপূর্ণা ভাণ্ডারের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। রাজ্যের মহিলারা, যাদের নাম এস আইআরে ভুয়ো, মৃত বা স্থানান্তরিত হিসেবে বাদ পড়েনি, যারা স্থায়ী সরকারি চাকরি করেন না, তারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। এর জন্য অনলাইন এবং অফলাইন দুভাবেই ফর্ম ফিল আপ করা যাবে। যাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সমস্যা রয়েছে তারা অফলাইনে করতে পারবেন আবেদন।

    How to apply in Annapurna Bhandar

    অফলাইনে আবেদন করার স্টেপ বাই স্টেপ গাইড: প্রথমেই নিকটবর্তী ব্লক অফিস, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত অফিস থেকে বিনামূল্যে প্রকল্পের আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। এছাড়াও আগামী ১৫-১৭ জুন পর্যন্ত রাজ্যজুড়ে ‘জনকল্যাণ শিবির’ আয়োজিত হতে চলেছে। সেখান থেকেও মিলবে ফর্ম। এরপর নীল বা কালো বলপেন ব্যবহার করে এই ফর্ম পূরণ করতে হবে। ওই ফর্মে পরিবারের প্রধান ব্যক্তির তথ্য, আধার নম্বর, রেশন আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নির্ভুল ভাবে দিতে হবে। ফর্মের সঙ্গে আধার কার্ড, ভোটার আইডি, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা, রেশন কার্ডের স্ব সাক্ষরিত জেরক্স কপি যুক্ত করতে হবে। এরপর স্থানীয় ব্লক বা পৌরসভার নির্দিষ্ট কাউন্টারে ফর্মটি (Annapurna Bhandar) জমা করার পর অ্যাকনলেজমেন্ট স্লিপ সংগ্রহ করতে হবে।

    আরও পড়ুন : রেশন কার্ডে তথ্য ভুল, অফিসে ছুটতে হবে না, বাড়িতে বসেই করুন আপডেট

    অনলাইনে আবেদনের পদ্ধতি: অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম ফিল আপ করা যাবে। ১ জুন থেকেই অফিশিয়াল অনলাইন পোর্টাল socialsecurity.wb.gov.in সক্রিয় হয়ে যাবে। সেখানে গিয়ে Apply Online’ অথবা ‘New Application অপশনে ক্লিক করতে হবে। সেখানে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি বসাতে হবে। এরপরেই ওই নম্বরে একটি ওটিপি আসবে। তা ভেরিফাই করলে যে ডিজিটাল ফর্মটি খুলবে তাতে সমস্ত ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য পূরণ করে রঙিন পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুকের স্ক্যান কপি আপলোড করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে একটি ইউনিক রেফারেন্স নম্বর আসবে। সেটি লিখে রাখতে হবে।

    আরও পড়ুন : শুধু মাথায় ফাটালেই তো হবে না, চুলের যত্নে কীভাবে কাজে লাগাবেন ডিম? রইল তিনটি মাস্কের পদ্ধতি

    অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। তাতে ডিবিটি সক্রিয় থাকতে হবে। অফলাইনে ফর্ম জমা হয়ে থাকলে পুনরায় অনলাইনে আবেদন করা যাবে না। সবশেষে তাড়াহুড়ো করারও কোনও দরকার নেই। এই প্রকল্পে আবেদনের জন্য ৯০ দিনের সময়সীমা বরাদ্দ করা হয়েছে। আগামী ২৫ অগাস্ট পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ।

    Click here to Read More
    Previous Article
    নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড়-বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর
    Next Article
    সোশ্যাল মিডিয়ায় আদালত অবমাননা! চার সপ্তাহে রিপোর্ট দিতে হবে ডিজিকে, বলল হাই কোর্ট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment