Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড়-বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর

    3 days ago

    বাংলাহান্ট ডেস্ক: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির জেরে কিছুটা কমেছে তাপমাত্রা। প্রাক বর্ষার বৃষ্টিতে পুড়তে থাকা গরম থেকে সাময়িক স্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে, আরও দু’দিন বিক্ষিপ্তভাবে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। যদিও তাপমাত্রা বাড়বে। জুন মাসের প্রথম দিন অর্থাৎ আগামীকাল থেকেই বাড়তে পারে গরম।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। দুই এক জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।

    আজ রবিবার রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না কোথাও। পাশাপাশি আগামীকাল থেকে আরও কমবে বর্ষণ।

    South Bengal Weather

    এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামীকাল কলকাতায় (Kolkata Weather) বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩৩-৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

    south bengal weather(224)

    আরও পড়ুন: অফলাইনের সঙ্গে অনলাইনেও করা যাবে ফর্ম ফিল আপ, কীভাবে আবেদন অন্নপূর্ণা ভাণ্ডারে?

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    আগামীকালও বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ সব জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। মঙ্গলবারও একই রকম থাকবে পরিস্থিতি। তবে বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা ইতিমধ্যেই অনেকটা লাফ দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টাতেও একই রকম থাকবে তাপমাত্রার মেজাজ।

    Click here to Read More
    Previous Article
    Samik Bhattacharya: 'তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল', অভিষেক-কাণ্ডে বিস্ফোরক শমীক ভট্টাচার্য
    Next Article
    অফলাইনের সঙ্গে অনলাইনেও করা যাবে ফর্ম ফিল আপ, কীভাবে আবেদন অন্নপূর্ণা ভাণ্ডারে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment