Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিমেষের মধ্যে পৌঁছে যাবেন গন্তব্যে! আপনার শহরের কত কাছে চলবে বুলেট ট্রেন? দেখুন তালিকা

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট ভারতীয় রেলের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৭ টি নতুন হাই-স্পিড রেল করিডোর (বুলেট ট্রেন রুট) নির্মাণের ঘোষণা করেছেন। এই করিডোর (Bullet Train) ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ হবে এবং আনুমানিক ১৬ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে।

    ৭ টি নতুন হাই-স্পিড রেল করিডোর (Bullet Train):

    মূলত দিল্লি থেকে বারাণসী, মুম্বাই থেকে পুণে এবং চেন্নাই থেকে বেঙ্গালুরু পর্যন্ত বিস্তৃত এই নতুন হাই-স্পিড রেল করিডোরগুলির মূল লক্ষ্য হল গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলিকে সংযুক্ত করা। জানিয়ে রাখি যে, হাই-স্পিড রেল বলতে সেই ট্রেনগুলিকে বোঝায় যেগুলি ডেডিকেটেড করিডোরে চলাচল করে এবং ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি গতিতে চলতে পারে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক ওই নতুন ৭ টি রুটের প্রসঙ্গে এবং ওই রুটের সফর করতে সম্ভাব্য কত সময় লাগতে পারে সেই বিষয়েও বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

    How close to your city will the bullet train run?

    ৭ টি নতুন হাই-স্পিড রেল করিডোর (বুলেট ট্রেন রুট) এবং সফরের আনুমানিক সময়:
    ১. চেন্নাই-বেঙ্গালুরু: এই ২ টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে আনুমানিক সফর সময় দাঁড়াতে পারে মাত্র ১ ঘণ্টা ১৩ মিনিটে।

    ২. দিল্লি-বারাণসী: এই রুটে বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসে সফরে সময় লাগে প্রায় ৮ ঘন্টা। তবে, বুলেট ট্রেন এই সময় কমে হবে মাত্র মাত্র ৩ ঘন্টা ৫০ মিনিট।

    ৩. বারাণসী-শিলিগুড়ি (পাটনা হয়ে): এটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে আরও ভালো যোগাযোগ ব্যবস্থা প্রদান করবে। আনুমানিক সফর সময় ২ ঘন্টা ৫৫ মিনিট।

    আরও পড়ুন: সরকারি কোষাগারে বিপুল বৃদ্ধি! ‘অল-টাইম হাই’-তে পৌঁছল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

    ৪. বেঙ্গালুরু-হায়দ্রাবাদ: ২ টি প্রধান প্রযুক্তি কেন্দ্রকে সংযুক্ত করা হবে। এক্ষেত্রে আনুমানিক সফর সময়: প্রায় ২ ঘন্টা।

    ৫. চেন্নাই-হায়দ্রাবাদ: এই ২ গুরুত্বপূর্ণ শহরের ক্ষেত্রে সফরে আনুমানিক সময় হতে পারে ২ ঘন্টা ৫৫ মিনিট।

    ৬. মুম্বাই-পুণে: মহারাষ্ট্রের এই ২ টি শহরের মধ্যে যাতায়াত আরও সহজ হবে। এক্ষেত্রে, সফরের আনুমানিক সময় হবে ৪৮ মিনিট। অর্থাৎ, ১ ঘন্টারও কম।

    আরও পড়ুন: আরও বাড়বে ভারতের সামুদ্রিক শক্তি! শত্রুদের ঘুম উড়িয়ে নৌবাহিনীতে সামিল হচ্ছে INS অরিদমন

    ৭. পুণে-হায়দ্রাবাদ: এই রুটে বুলেট ট্রেন সফর শুরু হলে তা নিঃসন্দেহে যাত্রীদের জন্য বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এই রুটে সফরের ক্ষেত্রে আনুমানিক সময় লাগবে ১ ঘন্টা ৫৫ মিনিট।

    ভারতের প্রথম বুলেট ট্রেন: জানিয়ে রাখি যে, ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বাই-আহমেদাবাদ মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোরে। জাপানি প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে প্রস্তুত করা হচ্ছে এই প্রকল্পের। যেটি শীঘ্রই সম্পন্ন হতে চলেছে।

    Click here to Read More
    Previous Article
    বাংলাদেশের দায়িত্ব পেয়েই তারিকের অ্যাকশন! বাতিল হবে ইউনূসের ১০০-রও বেশি সিদ্ধান্ত?
    Next Article
    ভারতের সফরে মুগ্ধ ম্যাক্রোঁ! ‘ধুরন্ধর’-এর সুরে দিলেন বিশেষ বার্তা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment