Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নেপাল বিপর্যয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী, নিখোঁজ ভারতীয়দের খোঁজে তৎপর রাজ্য, চালু হেল্পলাইন

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের (Nepal Disaster) জেরে পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রবল হড়পা বানে একের পর এক এলাকা বিপর্যস্ত। এই পরিস্থিতিতে নেপালের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    নেপালের বিপর্যয়ে (Nepal Disaster) উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    নেপালের হড়পা বানে এখনও পর্যন্ত ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজের সংখ্যা ৩৮৪। উদ্ধারকাজ যত এগোবে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের তালিকায় রয়েছেন ১০৫ জন ভারতীয় পর্যটকও। নেপালে আকস্মিক বন্যার ভয়াবহতার খবর প্রকাশ্যে আসার পরেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী।

    শোকপ্রকাশ করার পাশাপাশি বিপর্যয়ের এই সময়ে নেপালের পাশে থাকার কথাও স্পষ্ট করেন তিনি। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, “নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ফলে ঘটে যাওয়া এই বিপর্যয়কর মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, সেই সমস্ত শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। নেপালের মানুষের পাশে আমরা আছি।”

    এদিকে ভারতীয়দের নিখোঁজ হওয়ার খবর সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়া তীর্থযাত্রীদের একটি বড় অংশের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে খবর। ১০০-র বেশি ভারতীয় পর্যটকও নিখোঁজ রয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে নেপালে যাওয়া পর্যটক, তীর্থযাত্রী ছাড়াও কর্মসূত্রে সেখানে থাকা ব্যবসায়ী ও কর্মীদের নিয়েও তথ্য সংগ্রহ শুরু করেছে রাজ্য প্রশাসন।

    বিপর্যয়ের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অবস্থান জানতে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। কারা নেপালে গিয়েছেন, তাঁদের মধ্যে কারও সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কি না, কিংবা কেউ কোথাও আটকে রয়েছেন কি না-সেই সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয়দের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মুখ্যমন্ত্রী আরও লেখেন, “১০০-রও বেশি ভারতীয় পর্যটক তথা কৈলাস মানসরোবর যাত্রায় যাওয়া তীর্থযাত্রীদের নিখোঁজ হওয়ার খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। পশ্চিমবঙ্গ থেকে যারা নেপাল ভ্রমণে গিয়েছেন, সেই সকল তীর্থযাত্রী ও পর্যটকদের অথবা কর্মসূত্রে যাওয়া ব্যবসায়ী ও কর্মীরা যারা এই দুর্যোগের দিনে বিপদের সম্মুখীন হয়েছেন, সেই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে।”

    নিখোঁজ ও আটকে থাকা ব্যক্তিদের সন্ধানে কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কাঠমাণ্ডুতে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরিবারের সদস্যদের যাতে দ্রুত প্রয়োজনীয় তথ্য দেওয়া যায়, সেই কারণে রাজ্যের তরফে জরুরি যোগাযোগের ব্যবস্থাও করা হয়েছে। ভারতীয় দূতাবাস, নেপালের ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর হিসেবে দেওয়া হয়েছে +977 985 131 6807 ও +977 970 910 7500।

    Chief Minister concerned over Nepal disaster; helpline launched.

    আরও পড়ুন :রোধ করা যাবে স্ক্যাম এবং অ্যাকাউন্ট হ্যাকিং! WhatsApp-এ এল নতুন সিকিউরিটি ফিচার্স

    শুধু তাই নয়, ভবানী ভবনেও পৃথক পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনে সেখানে যোগাযোগ করা যাবে 03324793311 এবং 9147890181 নম্বরে। নেপালের প্রাকৃতিক দুর্যোগের এই ভয়াবহতায় পরিস্থিতির দিকে নজর রেখে নেপাল প্রশাসন ও ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখছে রাজ্য সরকার। এই বিপর্যয়ে যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে থাকার পাশাপাশি নিখোঁজ ও আটকে পড়া প্রত্যেকের দ্রুত উদ্ধার এবং নিরাপদ প্রত্যাবর্তনের কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    আজ খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার খবর
    Next Article
    তোলাবাজি করলেই গ্রেফতার, যেতে হবে জেল! পুলিশকে পাশে নিয়ে হুঁশিয়ারি মন্ত্রী শঙ্করের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment