Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০২৯-এ ফের বিধানসভা নির্বাচন? অগ্নিমিত্রার মন্তব্যে জল্পনা তুঙ্গে

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে জাতীয় রাজনীতিতে যখন আলোচনা চলছে, তখন পশ্চিমবঙ্গেও সেই সম্ভাবনা ঘিরে রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত মিলল। বিজেপির কর্মী বৈঠকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) দলীয় কর্মীদের এখন থেকেই ভোটের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। ২০২৯ সালে ফের বিধানসভা নির্বাচনের সম্ভাবনার কথা তাঁর মুখে উঠে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা।

    বিধানসভা নির্বাচন নিয়ে কোন ইঙ্গিত দিলেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)?

    আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভারতী ভবনে সম্প্রতি বিজেপির কর্মীদের নিয়ে বৈঠক হয়। সেখানে স্থানীয় সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেন অগ্নিমিত্রা। একইসঙ্গে সামনে যে নির্বাচন রয়েছে, সেই বিষয়টিও কর্মীদের মনে করিয়ে দেন তিনি।

    দলীয় কর্মীদের উদ্দেশে পুরমন্ত্রী বলেন, “আমাদের ভোটের জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কার্যকর হয়ে গেলে ২০২৯ সালেই হয়তো আমাদের ফের বিধানসভা নির্বাচনে লড়তে হবে। এছাড়া পুরভোটও সামনে। তাই কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের কথা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে।” অগ্নিমিত্রার এই বক্তব্য সামনে আসার পরেই প্রশ্ন উঠেছে, ২০২৯ সালকে সামনে রেখে কি ইতিমধ্যেই দলের সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি? যদিও ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ কার্যকর করার জন্য এখনও একাধিক সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার বিষয় রয়েছে, তবুও পুরমন্ত্রীর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

    অগ্নিমিত্রার বক্তব্য, বিরোধী থাকার সময় যে সমস্ত সমস্যার কথা তুলে ধরা হত, এখন ক্ষমতায় থাকার কারণে সেগুলির সমাধানে সরাসরি উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “আগে আমরা বিরোধী ছিলাম। শৌচালয় নেই, রাস্তা নেই, জল নেই বলে সরব হয়েছি। এখন আমরা ক্ষমতায়। আমরা চাইলেই কাজ করতে পারি। তারপরও কেন আমার কাছে সেই তথ্য দিচ্ছেন না?” ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক পরিকল্পনাগুলির অন্যতম। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একই সময়ের মধ্যে আয়োজন করার লক্ষ্যেই এই ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়নের পথে ডিলিমিটেশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল সংসদে পাশ করানোর প্রয়োজন রয়েছে। সেই কারণে সংসদে প্রয়োজনীয় সমর্থন ও রাজনৈতিক সমীকরণ নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে।

    অগ্নিমিত্রা পাল রাজ্যের পুরমন্ত্রী হওয়ার পাশাপাশি বিজেপির রাজ্য সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে মহিলা মোর্চার রাজ্য সভাপতি এবং দলের রাজ্য সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বও সামলেছেন তিনি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তাই নিজের বিধানসভা কেন্দ্রের কর্মীদের সামনে দাঁড়িয়ে ২০২৯ সালের সম্ভাব্য বিধানসভা নির্বাচনের কথা বলার বিষয়টি শুধু সাধারণ কর্মী-উৎসাহের বার্তা হিসেবেই দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

    Why did Agnimitra Paul hint at another Assembly election in 2029?

    আরও পড়ুন : সন্দীপ ঘোষের জামিন মামলায় বড় আপডেট! CBI-কে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

    প্রসঙ্গত, কেন্দ্রীয় স্তরে ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ নিয়ে যে পরিকল্পনা চলছে, তার কোনও রাজনৈতিক ইঙ্গিত রাজ্য নেতৃত্বের কাছেও পৌঁছেছে কি না, সেই প্রশ্ন উঠছে। অবশ্য ২০২৯ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আদৌ হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

    Click here to Read More
    Previous Article
    Sun Bangla Reality Shows: ‘লাখ টাকার লক্ষ্মীলাভে' গিয়ে কি এমন হল কান্নায় ভাসালেন বৃদ্ধা!
    Next Article
    শিল্পে বাংলার বড় পদক্ষেপ, নিউটাউনে L&T-র নতুন ক্যাম্পাস উদ্বোধন, ৫৮০০ কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment