Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শিল্পে বাংলার বড় পদক্ষেপ, নিউটাউনে L&T-র নতুন ক্যাম্পাস উদ্বোধন, ৫৮০০ কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ নিউটাউনে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড় পদক্ষেপ। বৃহস্পতিবার সেখানে L&T-র নতুন অফিস ‘আনন্দ নিকেতন’-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে এই বিশাল ক্যাম্পাস। অফিসটি চালু হওয়ার ফলে নিউটাউনেই ৫৮০০ জনের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বাংলায় ফিরুন, দক্ষ যুবকদের বার্তা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)

    এদিন প্রদীপ জ্বালিয়ে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন শুভেন্দু (Suvendu Adhikari)। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক পীযূষ কানোরিয়া। সেখানেই রাজ্যে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বাংলার উন্নয়নে ডবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিউটাউনের এই ক্যাম্পাস সেই বার্তাই দিচ্ছে যে বাংলা ফের দেশের শীর্ষে যেতে পারে।

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, রাজ্যে দক্ষ কর্মীর কোনও অভাব নেই। তাঁর অভিযোগ, আগের সরকার যোগ্য মানুষদের যথাযথ সম্মান দিতে পারেনি। তবে এখন পরিস্থিতি বদলেছে। তাঁর বার্তা, যুব সমাজকে আর চাকরির জন্য বাংলার বাইরে যেতে হবে না। বেঙ্গালুরু, হায়দরাবাদ বা অন্য জায়গায় চলে যাওয়া দক্ষ ও মেধাবী রাজ্যবাসীদেরও বাংলায় ফিরে আসার আহ্বান জানান তিনি। শুভেন্দুর কথায়, “দয়া করে ফিরে আসুন। এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে।”

    আরও বিনিয়োগ ও কর্মসংস্থানের আশ্বাস

    মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, রাজ্যে আরও বিনিয়োগ আনার চেষ্টা চলছে। ছোট শিল্প ও উদ্যোগগুলিকেও সরকার সাহায্য করবে বলে আশ্বাস দেন তিনি। তাঁর দাবি, এই ধরনের নতুন ক্যাম্পাস বাংলায় বিনিয়োগের পরিবেশ নিয়ে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে।

    CM Suvendu Adhikari's major message regarding repair of bad roads

    আরও পড়ুনঃ ২০ সাংসদের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক, পার্টি সুদীপ-কাকলি-রচনা-সহ ২০ জন

    শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, পশ্চিমবঙ্গে দক্ষ মানুষের অভাব নেই। রাজ্যের যুব সমাজকে কাজের সুযোগ তৈরি করে দেওয়াই সরকারের লক্ষ্য। বাংলাকে নতুন করে গড়ে তোলার পাশাপাশি আগামী দিনে আরও বিনিয়োগ আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    ২০২৯-এ ফের বিধানসভা নির্বাচন? অগ্নিমিত্রার মন্তব্যে জল্পনা তুঙ্গে
    Next Article
    সন্দীপ ঘোষের জামিন মামলায় বড় আপডেট! CBI-কে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment