Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজ খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার খবর

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ একটা নিম্নচাপ কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে ফুঁসছে আরও একটি নিম্নচাপ। এর প্রভাব পড়েছে রাজ্যের আবহাওয়ায়। বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কোথায় কেমন পরিস্থিতি থাকবে, আবহাওয়ার আপডেটে (Weather Update) জেনে নিন।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট | (South Bengal Weather)

    কিছুদিন আগেই একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরে ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

    আরও পড়ুনঃ পড়ুয়াশূন্য রাজ্যের ৪১৩৩ স্কুল, ৬৭৬৯ স্কুলে শিক্ষক মাত্র ১! কেন্দ্রীয় সংস্থার চাঞ্চল্যকর রিপোর্ট

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের বিভিন্ন সময় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তাতে ভ্যাপসা গরম কাটবে না। অস্বস্তি আপাতত বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    বর্তমানে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের পাশাপাশি মেঘ রয়েছে। সেই কারণে এখনই অস্বস্তিকর গরম পুরোপুরি কমবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, আজ ও আগামীকাল কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে।

    হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকালের পর থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে। সেই সময় দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

    south bengal weather(256)

    উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট | (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টিপাত চলবে। আজ ও আগামীকাল উত্তরের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে আস্তে আস্তে উত্তরে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

    একের পর এক নিম্নচাপের প্রভাবে রাজ্যে লাগাতার বৃষ্টি চলছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া আরও একটি নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকালের পর থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    Click here to Read More
    Previous Article
    আর মাত্র একটা টেস্টে করতে হবে এই বিশেষ কাজ! তাহলেই ধোনিকে ছুঁয়ে ফেলবেন শুভমান গিল
    Next Article
    নেপাল বিপর্যয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী, নিখোঁজ ভারতীয়দের খোঁজে তৎপর রাজ্য, চালু হেল্পলাইন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment