Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মৎস্যজীবীদের লটারি! দিঘা মোহনায় ধরা পড়ল পেল্লাই দুই তেলিয়া ভোলা, কত টাকায় বিক্রি হল জানেন?

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : দিঘা মোহনায় (Digha) ঘটল এমন এক ঘটনা যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশালাকার দুই তেলিয়া ভোলা। প্রায় ৫০ কেজি ওজনের মাছ দুটি দেখতে দিঘা মোহনায় উপচে পড়ে উৎসুক পর্যটকদের ভিড়।

    দিঘা (Digha) মোহনায় ধরা পড়ল দুই তেলিয়া ভোলা

    জানা গিয়েছে, নিলামে প্রতি কেজি মাছের দাম উঠেছে প্রায় ৭৮০০ টাকা। ফলত মাছ দুটি বিক্রি করে প্রায় লক্ষাধিক টাকা উপার্জন করেছেন মৎস্যজীবীরা। কিন্তু এই মাছগুলির দাম এত বেশি কেন? মৎস্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তেলিয়া ভোলা মাছের দাম এত বেশি হওয়ার কারণ মূলত এর পটকা।

    Two big teliya bhola fish caught in digha mohana

    কেন এত দামি এই মাছ: জীবনদায়ী ওষুধ তৈরির ক্ষেত্রে অন্যতম উপাদান হল তেলিয়া ভোলার পটকা। বিদেশেও এই মাছের (Digha) পটকার বিপুল চাহিদা। তাই চড়া দামে দফতর করা হয় তেলিয়া ভোলার পটকা।

    আরও পড়ুন : বেনজির কাণ্ড জি বাংলায়, স্লট ঘোষণা হয়েও সম্প্রচার হল না নতুন মেগা!

    কী পার্থক্য দুই মাছের: এমনিতে সাধারণ ভোলা মাছ এবং তেলিয়া ভোলার মধ্যে স্বাদের ক্ষেত্রে বিশেষ কোনও পার্থক্য নেই। তেলিয়া ভোলার গুরুত্ব এই মাছের পেটের মধ্যে থাকা পটকার কারণেই। এই পটকার দামের কারণেই তেলিয়া ভোলা মাছের এত কদর।

    আরও পড়ুন : মুখে দিলেই গলে যাবে, গাজর-চাল দিয়ে এভাবে বাড়িতে বানান ফিরনি, রইল সহজ রেসিপি

    সাধারণত গভীর সমুদ্রেই ধরা পড়ে তেলিয়া ভোলা মাছ। মাঝে মাঝে মৎস্যজীবীদের জালে উঠে আসে মাছগুলি। আর যে মৎস্যজীবীদের জালে এমন মাছ ধরা পড়ে তাদের কার্যত লটারি লেগে যায়।

    Click here to Read More
    Previous Article
    তৃণমূল শুধু হিন্দু বিরোধী সরকার নয়, নারী সুরক্ষা বিরোধী সরকার : শুভেন্দু অধিকারী
    Next Article
    মাত্র ৫৫ বলেই বিপর্যয়! T20 বিশ্বকাপে জয়ের সফর থামল ভারতের, কীভাবে বাজিমাত করল সাউথ আফ্রিকা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment