Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘মহিলাদের মাসিক ৩ হাজার টাকা’ কবে থেকে ঢুকবে ভাতা ?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনের আগে জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র তরজা। সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও মহিলাদের ক্ষমতায়নকে সামনে রেখে বিভিন্ন দল তাদের প্রতিশ্রুতি তুলে ধরছে। এই আবহেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে আর্থিক সহায়তা প্রকল্প নিয়ে বাড়ছে চাপানউতোর।শাসক দলের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পাল্টা বিজেপির অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Bhandar) প্রকল্প নিয়ে বড় ঘোষণা হল‌।

    ‘অন্নপূর্ণা ভান্ডার'(Annapurna Bhandar) নিয়ে বড় ঘোষণা

    নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস-এর প্রার্থীরা বারবারই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে সামনে এনেছেন। প্রথমে ৫০০ টাকা দিয়ে শুরু হওয়া এই প্রকল্প বর্তমানে প্রতি মাসে ১৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে কোচবিহারের সভা থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর কথা উল্লেখ করলেন শমীক ভট্টাচার্য।

    বিজেপির রাজ্য সভাপতি জানান, নির্বাচনে সরকার পরিবর্তন হলে, আগামী জুন মাস থেকে বিজেপি সরকার প্রতি মহিলার অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে দেবে। প্রধানমন্ত্রীর সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে শমীক বলেন, ”যাঁর বাড়ির ছেলের চাকরিটা চড়া দামে তৃণমূল কংগ্রেস বাজারে বিক্রি করে দিয়েছে। আজ সেই বাড়ির মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার টাকা। আমরা বারবার বলেছি যে যে কোনও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রকল্প, আমাদের কর্তব্য। যাঁর টাকা আছে তাঁর ছেলে বড় স্কুলে পড়বে। যাঁর বেশি পয়সা আছে, সে দামি হাসপাতালে চিকিৎসা করবে। কিন্তু যাঁর কিছু নেই, তার জন্য আছে বিজেপি সরকার।”

    শাসকদলের প্রকল্প ‘লক্ষ্মী ভান্ডার’-এর পাল্টা বিজেপির ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, ”লক্ষ্মীর ভাণ্ডার ১৫০০ টাকা। আর বাড়াতে পারছে না। লক্ষ্মী হাত তুলে নিয়েছে। এত গুলি, এত বোমার মধ্যে দিয়ে লক্ষ্মীছাড়া হয়ে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করেছেন যে এই সরকারকে বদলে দেবে। এই সরকার বদলে দিলেও কোনও জনহিতকর প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মীর মা আসছে অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবে জুন মাস থেকে নতুন সরকার। আর ১৫০০ নয়, এবার ৩ হাজার সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই গ্যারান্টি নরেন্দ্র মোদির গ্যারান্টি। যার গ্যারান্টি মুখের গ্যারান্টি নয়। আসমুদ্র হিমাচলের মানুষ যাঁর ওপর বিশ্বাস করেন, তিনিই নরেন্দ্র মোদি।”

    When will the 'Annapurna Bhandar' allowance of 3,000 per month for women' be introduced

    আরও পড়ুন : চাকরিতে দুর্নীতির অভিযোগ নেই স্বপ্নার বিরুদ্ধে, ভোটে লড়ার ছাড়পত্র দিল কমিশন

    আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য মহিলাদের সম্মান বৃদ্ধি করা। এই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের উদ্দেশে বার্তা দিয়ে জানান, ”মা-বোনেদের বলব, বিজেপি আপনাদের সম্মান-সমৃদ্ধির জন্য রয়েছে। বিজেপি সরকার এলে মহিলাদের উন্নতি হবে, এটা আমাদের ট্র্যাক রেকর্ড। ২০২৯ সালে লোকসভা নির্বাচনে এর উপকার মিলবে মহিলাদের।”

    Click here to Read More
    Previous Article
    রাত পোহালেই পাল্টি মারবে আবহাওয়া, দক্ষিণবঙ্গ নিয়ে ‘ভালো খবর’ দিল আবহাওয়া দপ্তর
    Next Article
    ভাঙর থেকে ৫০ হাজার ভোটে জিতবে ISF, বড় কথা বলেন নওশাদ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment