Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাত পোহালেই পাল্টি মারবে আবহাওয়া, দক্ষিণবঙ্গ নিয়ে ‘ভালো খবর’ দিল আবহাওয়া দপ্তর

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: হাঁসফাঁস গরম থেকে কিছুটা মুক্তি মিলেছে। ফের ঝড়-বৃষ্টির জেরে গত দু’দিনে নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া জানিয়েছে যে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির ডবল ডোজ চলবে। কোন কোন জেলায় সতর্কতা রয়েছে? মঙ্গলবারের আবহাওয়ার আপডেট দেখে নিন।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    ফের বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

    শুধু বৃষ্টি নয় তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০-৪০ অথবা ৪০-৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে এদিন। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। বাড়বে পরিমাণ ও ব্যাপকতা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বৃষ্টির সাথে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও।

    আরও পড়ুন: মুক্তির ১৮ দিন পরেও অপ্রতিরোধ্য রণবীর, এবার বাহুবলী-পুষ্পাকেও টেক্কা দেবে ‘ধুরন্ধর ২’?

    বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বৃষ্টির কারণে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে কোথাও কোথাও। অর্থাৎ ভ্যাপসা গরম থেকে আপাতত স্বস্তি।

    South Bengal Weather

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরেরও সব জেলাতেই বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সর্বত্র। দোসর হবে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    মোথাবাড়ির ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার
    Next Article
    ‘মহিলাদের মাসিক ৩ হাজার টাকা’ কবে থেকে ঢুকবে ভাতা ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment