Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মহিলা কামরায় উঠলেই ৫ গুণ জরিমানা! কত টাকা দিতে হবে পুরুষদের? জানুন

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের (Ladies Compartment) জন্য আলাদা কামরা থাকে। সেখানে কোনও পুরুষের ওঠা আইনত অপরাধ। কিন্তু তা সত্ত্বেও অনেক সময় দেখা যায়, কিছু পুরুষ যাত্রী মহিলা কামরায় সফর করছেন। এই জিনিস বন্ধ করতে তৎপর ভারতীয় রেল (Indian Railways)। এবার থেকে কোনও পুরুষ যাত্রী মহিলা কামরায় উঠলে তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

    ব্যাপক কড়াকড়ি ভারতীয় রেলের | (Indian Railways)

    সম্প্রতি জরিমানা সংক্রান্ত বিষয়ে একগুচ্ছ বদল এনেছে রেল কর্তৃপক্ষ। গত ২০ জুন থেকে কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী, মহিলা কামরায় কোনও পুরুষ সফর করলে জরিমানা হিসেবে ২ হাজার ৫০০ টাকা দিতে হবে। এর পাশাপাশি ওই যাত্রীর টিকিট কিংবা পাস বাজেয়াপ্ত করা হতে পারে এবং তাঁকে কামরা থেকে নামিয়ে দিতে পারবেন রেলকর্মীরা।

    আরও পড়ুনঃ মাসে ৩০০ ইউনিট অবধি বিদ্যুৎ ফ্রি! কেন্দ্রের ধামাকা প্রকল্প, আবেদন পদ্ধতি জানুন

    জানা গিয়েছে, এর আগে রেলওয়ে আইনের ১৬২ নং ধারা অনুসারে, মহিলা কামরায় বেআইনি প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা দিতে হত। তবে আইনে সংশোধন আনায় সেই অঙ্কটা একধাক্কায় প্রায় পাঁচ গুণ বেড়ে গিয়েছে। এবার থেকে আগের জরিমানার পাশাপাশি আরও ২ হাজার টাকা দিতে হবে।

    এছাড়া কোনও যাত্রী যদি নির্ধারিত জরিমানা দিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে তাঁকে আদালতে তোলা হতে পারে। সেখানে যদি দোষী সাব্যস্ত হন, তাহলে সর্বাধিক ৫ হাজার টাকা অবধি জরিমানা গুনতে হতে পারে।

    Indian Railways increases fine amount for men travelling in ladies compartment

    রোজ লোকাল ট্রেনে সফরকারী হাজারও মহিলা যাত্রীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। তাঁরা জানিয়েছে, পুরুষ যাত্রীদের সফর করার জন্য ট্রেনে পর্যাপ্ত পরিমাণে অন্য কামরা রয়েছে। সেই কারণে তাঁদের মহিলা কামরায় ভ্রমণ করা উচিত নয়।

    রোজ ট্রেনের মহিলা কামরায় চেপে যাতায়াত করেন হাজার হাজার নারী। তবে অনেক সময় দেখা যায়, পুরুষরাও এখানে উঠে পড়ছেন। এই জিনিস বন্ধ করতেই এবার আরও কড়াকড়ি করল ভারতীয় রেল।

    Click here to Read More
    Previous Article
    আরও শক্তিশালী বায়ুসেনা! ভারতের আকাশে নজর রাখবে DRDO-র ‘নেত্র’, কীভাবে করবে কাজ?
    Next Article
    "অনেক ঢ্যা*না ঢ্যা*না নেতাদের দেখেছি"- নাম করে অরূপ-ববি-জাভেদদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ মহুয়ার

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment