Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, বাংলায় পেট্রোল পাম্পগুলিতে তেলের আকাল

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : যুদ্ধ পরিস্থিতি সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে। তার মধ্যেই হঠাৎ তেলের আকাল দেখা দিল বাংলায়। লম্বা লাইন পড়ে গিয়েছে পেট্রোল (Petrol) পাম্পগুলিতে। একাধিক পাম্প ঘুরেও মিলছে না গাড়ির জ্বালানি। ধীরে ধীরে লম্বা হচ্ছে গাড়ির লাইন। এই পরিস্থিতিতে তেলের অভাব চিন্তা বাড়িয়েছে আমজনতার।

    বাংলায় পেট্রোল (Petrol) ডিজেলের আকাল

    হঠাৎ করেই তেলের ঘাটতি দেখা দিয়েছে নদিয়ায়। বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন। কিন্তু এর কারণ কী? আসলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পরেই গত এক সপ্তাহ ধরে শোনা যাচ্ছে, ভারতেও তৈরি হতে পারে তেলের ঘাটতি। এমনকি কেন্দ্রীয় সরকারের তরফেও সম্প্রতি জানানো হয়েছে, আর ২৫ দিনের মতো তেল মজুত রয়েছে দেশের কাছে। যদিও সরকারের তরফে এও জানানো হয়েছে, এখনও পর্যন্ত পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির বিষয়ে কিছু ভাবনা চিন্তা করা হয়নি।

    Petrol not found in west bengal petrol pumps

    কেন এই পরিস্থিতি: তবুও এই পরিস্থিতি একটা আতঙ্ক তৈরি হয়েছে আমজনতার মধ্যে। যদি তেলের সঙ্কট তৈরি হলে দাম বেড়ে যায় পেট্রোল ডিজেলের? সেই আশঙ্কা থেকেই এই পরিস্থিতি নদিয়ায়। আগেভাগেই তেল কিনে মজুত করে রাখতে চাইছেন অনেকে। এদিকে পেট্রোল পাম্পগুলিতেও পেট্রোল ডিজেলের ভাঁড়ার প্রায় শূন্য।

    আরও পড়ুন : আজকের রাশিফল ৫ মার্চ, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    প্রচুর বিক্রি হচ্ছে তেল: পেট্রোল (Petrol) পাম্পের এক কর্মী জানান, গত দুদিনে এত ডিজেল বিক্রি হয়েছে যে তা শেষ হয়ে গিয়েছে। পেট্রোলও প্রচুর বিক্রি হচ্ছে। বাইরের পরিস্থিতির জন্যই এই সঙ্কট তৈরি হয়েছে বলে মত অনেকের।

    আরও পড়ুন : নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল, উঠতে পারে ‘বিচারাধীন’দের প্রসঙ্গ

    রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। সেখানে কিছু কিছু পেট্রোল পাম্প এবং কিছু মানুষ আতঙ্ক তৈরি করে অহেতুক তেল মজুত করছে। ভারতের কাছে প্রচুর পরিমাণে পরিশোধিত এবং অপরিশোধিত তেল রয়েছে। গুজবে কান দিয়ে অতিরিক্ত তেল মজুত না করার অনুরোধ করেছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    "যতক্ষণ না ইলেকশন অফিসার আসছেন আমরা রাস্তা ছাড়বোনা", কলতান দাসগুপ্ত। Banglahunt
    Next Article
    নির্বাচনের আগে আচমকাই পদত্যাগ সিভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল হচ্ছেন আরএন রবি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment