Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাত্র ১০ দিনেই কোটি টাকার আয়, বিনা টিকিট যাত্রী ধরায় নজির গড়ল মালদহ ডিভিশন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: বিনা টিকিট কাটার অভিযোগে যাত্রীদের থেকে রেকর্ড আয় করল মালদহ রেল ডিভিশন (Indian Railways)। ২০২৬ সালের মে মাসের প্রথম ১০ দিনেই টিকিট চেকিং করে প্রায় ১ কোটি ৩ লক্ষ টাকা আয় করেছে মালদহ ডিভিশন। রেল সূত্রে জানা গিয়েছে ডিভিশনের ইতিহাসে কোনও ১০ দিনের সময়কালে এটিই সর্বোচ্চ টিকিট চেকিং আয়।

    মাত্র ১০ দিনেই কোটি টাকার আয়, চর্চায় মালদহ ডিভিশন (Indian Railways)

    রেল সূত্রে জানা গিয়েছে, ডিভিশনের ইতিহাসে কোনও ১০ দিনের সময়কালে এটিই সর্বোচ্চ টিকিট চেকিং আয়চলতি বছরের মে মাসের প্রথম ১০ দিনের এই আয় আগের সময়ের তুলনায় প্রায় ২৮১.৪৪ %বেশি। ফলে শুধু রেলের রাজস্বই বাড়ছে না, যাত্রীদের মধ্যেও শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার প্রবণতাও বাড়ছে।

    Indian Railways earning crores in just 10 Days Malda division in the spotlight

    আরও পড়ুন: ভাজা হবে ক্রিস্পি, তেলও লাগবে কম! রান্নাঘরের এই টিপস আজই ট্রাই করুন

    ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনিশ কুমার গুপ্তার নির্দেশনায় যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণের বিষয়ে সচেতনতা বৃদ্ধি। রেলের রাজস্ব সুরক্ষা এবং যাত্রী পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। সেই অনুযায়ী দিনরাত কাজ করছেন টিকিট পরীক্ষক ও বাণিজ্য বিভাগের কর্মীরা।

    এই বিষয়ে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, “সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কার্তিক সিংয়ের তত্ত্বাবধানে বাণিজ্য বিভাগ। পাশাপাশি কমার্শিয়াল ইন্সপেক্টর, টিকিট পরীক্ষক এবং বিভিন্ন ফিল্ড ইউনিটের কর্মীরা যৌথভাবে দিনরাত পরিশ্রম করেছেন।

    তিনি আরও জানান ভবিষ্যতে এই ধরনের অভিযান আবারও করা হবে। পাশাপাশি আগামিদিনেও নিয়মিত ও আরও জোরদার টিকিট চেকিং অভিযান চালানো হবে, যাতে রেলের রাজস্ব সুরক্ষিত থাকে এবং প্রকৃত যাত্রীরা নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও স্বচ্ছন্দ ভ্রমণের সুবিধা পান।।সেই কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে ল্যাপ অফ অনার! তুললেন ছবিও, IPL-কে ‘গুডবাই’ জানালেন ধোনি?
    Next Article
    অভিষেক, সোনা পাপ্পু, জাভেদ খানের সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে! কড়া ‘দাওয়াই’ দিতে ময়দানে শুভেন্দু সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment