Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অভিষেক, সোনা পাপ্পু, জাভেদ খানের সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে! কড়া ‘দাওয়াই’ দিতে ময়দানে শুভেন্দু সরকার

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে সরকার বদলের পর থেকেই পুরনো একাধিক দুর্নীতির ফাইল খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই আবহেই এবার ভবানীপুরের সভা থেকে তৃণমূলের একাধিক নেতাকে সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। কার নামে কত সম্পত্তি রয়েছে, কোথায় রয়েছে এবং কীভাবে সেই সম্পত্তি তৈরি হয়েছে— তা নিয়েই প্রকাশ্য মঞ্চে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি।

    কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

    সোমবার ক্যামাক স্ট্রিটে আয়োজিত এক ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলার সম্পদ লুঠ করে বহু নেতা বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। সভামঞ্চ থেকে তিনি বলেন, “৪ জনের নাম বলব, তারা কীভাবে বাংলাকে লুঠ করেছে আপনাদের জানা নেই।” মুখ্যমন্ত্রী বেলেঘাটার রাজু নস্কর, কসবার সোনা পাপ্পু, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খানের ছেলের নাম উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজু নস্করের নামে রয়েছে ১৮টি সম্পত্তি। একইভাবে কসবার সোনা পাপ্পুর নামে নাকি রয়েছে ২৪টি সম্পত্তি।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু দাবি করেন, তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে রয়েছে ১৪টি সম্পত্তি। এছাড়াও অভিষেকের ব্যক্তিগত নামে ৪টি এবং তাঁর বাবার নামে আরও ৬টি সম্পত্তি রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। সব মিলিয়ে মোট ২৪টি সম্পত্তির হিসাব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে জাভেদ খানের ছেলের নামে ৯০টি সম্পত্তি রয়েছে বলেও সভা থেকে দাবি করেন শুভেন্দু।এই অভিযোগের পাশাপাশি কলকাতা পুরসভার বিভিন্ন নথিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

    শুভেন্দুর কথায়, “কলকাতা পুরসভার ফাইল খোলা হচ্ছে। কীভাবে এরা বাংলাকে লুটেছে, আপনারা ভাবতেই পারবেন না। আমরা আজ ক্যাবিনেটে কমিটি গঠন করে দিয়েছি। যে কমিটি এই লুটেরাদের খবর নেবে। ছেড়ে কথা বলার লোক নই আমরা।” এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে জানান, শুধুমাত্র সম্পত্তির পরিমাণ নয়, সেই সম্পত্তির উৎস নিয়েও তদন্ত হবে। তাঁর বক্তব্য, “যেভাবে শান্তনু, সুজিত ভিতরে ঢুকে গিয়েছে। আগামী দিনে আইন মেনে বাকিদেরও হাজতবাস করাবে বিজেপি সরকার।”

    Suvendu Adhikari issues warning by making Abhishek, Sona Pappu's property documents public

    আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারকে চাকরি, ফলতায় বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

    প্রসঙ্গত, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্পত্তি ইস্যুতে আক্রমণ করে শুভেন্দু বলেন, “মাননীয় ভাইপোবাবু, কাল প্রপার্টি লিস্টটা আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্ডস…২৪টি প্রপার্টি কলকাতায়। আমতলায় প্রাসাদের মতো অফিস।” এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও তৃণমূলের তরফে এখনও এই মন্তব্যের বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী দিনে এই সম্পত্তি বিতর্ক রাজ্যের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে।

    Click here to Read More
    Previous Article
    মাত্র ১০ দিনেই কোটি টাকার আয়, বিনা টিকিট যাত্রী ধরায় নজির গড়ল মালদহ ডিভিশন
    Next Article
    ‘অবৈধ শান্তিনিকেতন’ ভাঙার নির্দেশ পুরসভার! কী বলছেন সাধারণ মানুষ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment