Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মার্চ থেকেই বন্ধ ইউটিএস অ্যাপ, কীভাবে কাটা যাবে এবার লোকাল ট্রেনের টিকিট?

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : এদেশে গণপরিবহনের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় মাধ্যম হল ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন ট্রেনে। বিশেষ করে লোকাল ট্রেনে প্রতিদিনই হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। এতদিন লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য সহজ উপায় ছিল ইউটিএস অ্যাপ। কিন্তু এখন আর সেই অ্যাপে টিকিট কাটার উপায় নেই। কারণ আগামী ১ মার্চ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ইউটিএস অ্যাপ।

    কোথায় কাটা যাবে লোকাল ট্রেনের (Indian Railways) টিকিট?

    তবে যাত্রীদের যাতে কোনোরকম সমস্যা না হয়, তার জন্য ইতিমধ্যেই একটি নতুন অ্যাপ সামনে আনা হয়েছে রেলের তরফে। ‘রেল ওয়ান’, যাত্রীদের যাবতীয় প্রয়োজনের জন্য একমাত্র মুশকিল আসান হল এই অ্যাপ। একই অ্যাপে রাজধানী এক্সপ্রেসের তৎকাল টিকিট থেকে সাধারণ প্ল্যাটফর্ম টিকিট বা সিজন টিকিট সবই কাটা যাবে। অসংরক্ষিত থেকে রিজার্ভ টিকিটের জন্যও রয়েছে এই একটিই অ্যাপ।

    How to book indian railways local train ticket

    কী কী পরিষেবা রয়েছে: খাবার অর্ডার, রেল মদতের মতো পরিষেবা পাওয়া যাবে এই অ্যাপেই। সেইসঙ্গে লোকাল ট্রেনের (Indian Railways) টিকিট কাটার জন্যও মুশকিল আসান রেল ওয়ান অ্যাপ। ব্যবহারকারীদের মধ্যে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে এই অ্যাপের জনপ্রিয়তা। তাই রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগে যে ইউটিএস এর মতো একক অ্যাপগুলি ব্যবহার হত, সেগুলি এবার ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে

    আরও পড়ুন : প্রথম দশেও জায়গা নেই, বছর ঘুরতে না ঘুরতেই শেষ হচ্ছে দুই চ্যানেলের দুই সিরিয়াল

    বন্ধ হচ্ছে ইউটিএস অ্যাপ: এই সিদ্ধান্তের অংশ হিসেবেই আগামী মার্চ মাসের শুরু থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে ইউটিএস অন মোবাইল অ্যাপটি। কোনও ডুপ্লিকেট অ্যাপ রয়েছে কিনা তা শণাক্ত করতেও নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানা গিয়েছে। রেল ওয়ান অ্যাপটিই হতে চলেছে রেলের প্রধান প্ল্যাটফর্ম।

    আরও পড়ুন : ‘…হয়তো দশম শ্রেণিও পাশ করব না’, হাতে মাস্টার্সের ডিগ্রি নিয়ে নিন্দুকদের যোগ্য জবাব দিতিপ্রিয়ার

    রেল সূত্রে জানা যাচ্ছে, টিকিট বুকিং ছাড়াও আরও সুবিধা মিলবে রেল ওয়ান অ্যাপে। এই অ্যাপেই ‘লাইভ ট্রেন স্ট্যাটাস’ এবং ‘পিএনআর ট্র্যাকার’ পাওয়া যাবে। পাশাপাশি ট্রেনের (Rail One App) কোন কামরা ঠিক কোথায় থামবে সেটাও জানা যাবে রেল ওয়ান অ্যাপেই।

    Click here to Read More
    Previous Article
    চিন্তা নেই, সরকার নজর রাখছে, সোনা রুপোর দাম নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী
    Next Article
    The Banglahunt Show: AI SUMMIT-এ কংগ্রেসের অসভ্যতা,পাশে নেই TMC সহ একাধিক দল,তীব্র নিন্দা করলেন মোদী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment