Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মার্চ জুড়ে শুধু ছুটিই ছুটি, বাংলায় কবে কবে বন্ধ ব্যাঙ্ক? বিপদে পড়ার আগে জেনে রাখুন

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার পথে। শুরু হতে চলেছে মার্চ মাস। মার্চে বেশ কিছুদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক (Bank)। বিভিন্ন কারণে শহর ভেদে বিভিন্ন দিনে থাকছে ব্যাঙ্ক হলিডে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। কোন শহরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে তা উল্লেখ রয়েছে এই তালিকায়।

    মার্চ জুড়ে কবে কবে ব্যাঙ্ক (Bank) হলিডে?

    মার্চ মাস জুড়ে বেশ কয়েকটি দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ফলত জরুরি কাজে ব্যাঙ্কে যাওয়ার আগে জেনে নিন কোন কোনদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। আরবিআই এর তালিকা অনুযায়ী, হোলিকা দহনের কারণে ২ মার্চ কানপুর ও লখনউতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। হোলির জন্য ৩ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকবে ভোপাল, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, মুম্বই, নাগপুর, পানাজি, পাটনা, রাঁচি, বিজয়ওয়াড়া এবং বেলাপুরে।

    Bank Holiday list for month of March

    কোথায় কবে বন্ধ ব্যাঙ্ক: হোলির কারণে ৪ মার্চ আগরতলা, আহমেদাবাদ, আইজল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, ইম্ফল, ইটানগর, জম্মু, কানপুর, লখনউ, নয়াদিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং এবং সিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank)। ১৩ মার্চ রয়েছে চাপচার কুট। এর জন্য ১৩ মার্চ আইজলে বন্ধ থাকবে ব্যাঙ্ক। শব ই কদরের জন্য ১৭ মার্চ জম্মু কাশ্মীরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

    আরও পড়ুন : কলকাতা বা উত্তর ২৪ পরগণা নয়, এই জেলাতেই সবথেকে বেশি আবেদন যুবসাথীর জন্য

    বাংলায় কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ: ১৯ মার্চ গুড়ি পড়ওয়া বা তেলুগু নববর্ষ বা উগাদি উৎসব বা প্রথম নবরাত্রি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, শ্রীনগর, মুম্বাই, নাগপুর, পানাজি, বিজয়ওয়াড়ায়। কোচি, ত্রিবান্দ্রম, জম্মু, শ্রীনগর ও বিজয়ওয়াড়ায় ২০ মার্চ ইদ উল ফিতরের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে কোচি, বিজয়ওয়াড়া, সিমলা এবং ত্রিবান্দ্রম ছাড়া প্রায় সমগ্র দেশেই রমজান ইদের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ মার্চ রামনবমীর জন্য আহমেদাবাদ, আইজল, বেলাপুর, চণ্ডীগড়, দেরাদুন, জয়পুর, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, রাঁচি, সিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

    আরও পড়ুন :‘২৬-এর টিকিট কনফার্ম’, জন্মদিনে মুখ্যমন্ত্রীর চিঠি শেয়ার করতেই সমালোচনার মুখে অপরাজিতা

    ২৭ মার্চ রামনবমী (চৈতে দশাইন) এর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে ভোপাল, ভুবনেশ্বর, গ্যাংটক, হায়দরাবাদ, পটনা এবং বিজয়ওয়াড়ায়। আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, জয়পুর, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নতুন দিল্লি, পটনা, রায়পুর এবং রাঁচিতে মহাবীর জয়ন্তীর কারণে ৩১ মার্চ বন্ধ থাকবে ব্যাঙ্ক। পাশাপাশি প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।

    Click here to Read More
    Previous Article
    একটা সুযোগ অন্তত দিন, বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার আশ্বাস মিঠুন চক্রবর্তীর
    Next Article
    The Banglahunt Show: সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় ১ কোটি নাম বাদ পড়ার আশঙ্কা! কার লাভ, কার ক্ষতি?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment