Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মালদহে SIR ইস্যুতে তোলপাড়, সিবিআই তদন্তের পথে সুপ্রিম কোর্ট! মুখ্যসচিব-ডিজিপিকে করা হল শোকজ

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ মালদহের কালিয়াচকে ভোটার তালিকায় নাম না ওঠা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই ক্ষোভ থেকে স্থানীয় মানুষের বিক্ষোভ এমন জায়গায় পৌঁছয় যে, সরকারি কাজে যাওয়া বিচারকরাই জনরোষের মুখে পড়েন। রাতভর উত্তেজনার মধ্যে আটকে রাখা হয় একাধিক জুডিশিয়াল অফিসারকে। এই ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)।

    মালদহে বিচারক ঘেরাও কাণ্ডে সুপ্রিম কোর্টের (Supreme Court) কড়া অবস্থান

    মালদহের কালিয়াচকের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ঘটনার জেরে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি মালদহের জেলা শাসক (DM) এবং পুলিশ সুপার (SP)-কেও একই নির্দেশ দেওয়া হয়েছে।
    শুধু তাই নয়, শীর্ষ আদালত (Supreme Court) স্পষ্ট জানিয়েছে প্রয়োজনে এই ঘটনার তদন্ত সিবিআই বা এনআইএ-র মতো কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে। সেই সঙ্গে পুরো ঘটনার একটি প্রাথমিক রিপোর্টও দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    কী থেকে ঘটনার সূত্রপাত?

    ঘটনার সূত্রপাত ঘটে বুধবার সকালে। অভিযোগ, ভোটার তালিকায় নাম না ওঠায় কালিয়াচক এলাকায় মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকে। সময় যত এগোয়, পরিস্থিতি ততই উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা এসআইআর-এর কাজে যাওয়া বিচারকদের উপর ক্ষোভ উগরে দেন। অভিযোগ অনুযায়ী, কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও অফিসে প্রায় সাতজন জুডিশিয়াল অফিসারকে দীর্ঘক্ষণ ধরে আটকে রাখা হয়। তাঁদের মধ্যে তিনজন বিচারক ছিলেন, যাঁদের মধ্যে একজন মহিলা বিচারকও ছিলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গভীর রাতে বিশাল পুলিশবাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে।

    এই ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তুমুল বিতর্ক। আইনশৃঙ্খলা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার সকালে এই বিষয়টি সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরে আনা হয়। কলকাতা হাই কোর্টের তরফ থেকেও শীর্ষ আদালতে একটি বিস্তারিত চিঠি পাঠানো হয়। সেই চিঠির উল্লেখ করে প্রধান বিচারপতি জানান, বুধবার রাতেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারকদের ঘেরাওয়ের খবর তাঁদের কাছে পৌঁছায়।

     

    আরও পড়ুনঃ বালিগঞ্জে ED-র বড় অভিযান! ‘সান এন্টারপ্রাইজেস’ থেকে কোটি টাকার বেশি নগদ উদ্ধার

    শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত আরও বলেন, এই ধরনের ঘটনা বিচারকদের নিরাপত্তা এবং স্বাধীনতার উপর ভয়ানক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকাও নিয়ে প্রশ্ন তোলে আদালত (Supreme Court)। আদালত জানায়, বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

    Click here to Read More
    Previous Article
    কীভাবে বাংলায় জিতবে BJP? জয়ের ‘শর্টকাট’ ফাঁস করলেন অমিত শাহ!
    Next Article
    কালীঘাটে ফ্ল্যাগ যুদ্ধ, BJP-র সাজানো পথে পাল্টা TMC পতাকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment