Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাছ-ডিম ছেড়ে মিড ডে মিলে বিরিয়ানি! পড়ুয়াদের আবদারে স্কুলে এলাহি আয়োজন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ মিড ডে মিলের (Mid Day Meal) রোজকার মেনুতে বদল। পড়ুয়াদের আবদারে স্কুলে আয়োজিত হল ‘বিরিয়ানি উৎসব’ (Biryani Festival)। মধ্যাহ্নভোজে ছাত্রছাত্রীদের দেওয়া হল বিরিয়ানি। এই অভিনব উদ্যোগ ঘিরে মথুরাপুরের চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে তৈরি হয় আনন্দমুখর পরিবেশ।

    মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়ল বিরিয়ানি | (Mid Day Meal)

    মথুরাপুরের চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর হালদার জানিয়েছেন, ছাত্রছাত্রীদের আবদারে এই বিরিয়ানি উৎসবের আয়োজন করা হয়েছিল। মিড ডে মিলে পড়ুয়াদের দেওয়া হয়েছিল বিরিয়ানি। এই উদ্যোগ ঘিরে গোটা এলাকায় সাড়া পড়ে গিয়েছে।

    আরও পড়ুনঃ নির্মলের পর সঞ্জীবও গ্রেফতার, খুশি অভয়ার মা লিখলেন, ৫ বছর আগে…

    জানা গিয়েছে, এই বিদ্যালয়ে প্রতি সপ্তাহে একদিন পড়ুয়াদের ইচ্ছা অনুযায়ী মিড ডে মিলের খাবার দেওয়া হয়। এবার তাঁরাই শিক্ষকদের কাছে বিরিয়ানি খাওয়ার আবদার করেছিল। সেই আবদার পূরণ হওয়ায় বেজায় খুশি সকলে। আয়োজনে আনন্দিত অভিভাবকরাও। আগামীদিনে ফের এই ধরণের উৎসব করার পরিকল্পনা রয়েছে বলে খবর।

    মথুরাপুরের চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয় পড়াশোনার দিক থেকে বেশ ভালো। ছাত্রছাত্রীদের সব কথা মন দিয়ে শোনেন শিক্ষক-শিক্ষিকারা। সেই অনুযায়ী বিভিন্ন কাজ করেন। পাশাপাশি স্কুলে নানা ধরণের কর্মসূচি আয়োজিত হয়, যা অন্যান্য বিদ্যালয়ের থেকে এই বিদ্যালয়কে আলাদা করে তোলে বলে দাবি অভিভাবকদের। এবার সেখানেই পড়ুয়াদের আবদারে আয়োজিত হল ‘বিরিয়ানি উৎসব’।

    Biryani in Mid Day Meal

    জানা গিয়েছে, স্বাদে বদল আনতে প্রত্যেক সপ্তাহে একদিন করে মিড ডে মিলের মেনুতে কিছু চমক রাখা হয়। অধিকাংশ সময় পড়ুয়াদের দেওয়া হত ডিম, কখনও কখনও আবার মাছ। তবে এবার সেসব ছেড়ে তাঁদের পাতে পড়ল চিকেন বিরিয়ানি।

    মিড ডে মিলে এমন সুস্বাদু খাবার পেয়ে ভীষণ খুশি মথুরাপুরের চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রান্তিক এলাকার এই বিদ্যালয়ের উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় বেশ সাড়া ফেলে দিয়েছে। ভবিষ্যতে ফের এই ধরণের উৎসব আয়োজনের ভাবনা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    বাড়িতে বসেই বানান আয়ুষ্মান ভারত কার্ড! অনলাইন ও অফলাইন আবেদন পদ্ধতি জানুন
    Next Article
    ‘আগে বলেছিলাম যে ১৭ তারিখ থেকে..,’ অগাস্টের টাকা ছাড়ার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment