Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শিলিগুড়িতে নতুন আদালত ভবন তৈরির উদ্যোগ! কবে শুরু হবে কাজ, বড় ঘোষণা আইন প্রতিমন্ত্রীর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: শিলিগুড়ি (Siliguri) মহাকুমার আদালতে নতুন ভবন তৈরি রাষ্ট্রের দিলেন রাজ্যের আইন প্রতিমন্ত্রীর বিরাজ বিশ্বাস। শুক্রবার পর্যটন মন্ত্রী শংকর ঘোষের সঙ্গে শিলিগুড়ি মহাকুমার আদালত চত্বর পরিদর্শন করেন তিনি। এই পরিদর্শনের পরই তিনি এই আশ্বাস দেন।

    শিলিগুড়িতে নতুন আদালত ভবন শীঘ্রই কাজ শুরু (Siliguri)

    এই বিষয়ে রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাট বিশ্বাস বলেন,” তিন-চার দশক ধরে শিলিগুড়ি (Siliguri) মহকুমা আদালতের আইনজীবীদের ধোঁকা দেওয়া হয়েছে। এ বার আর তা হবে না। দ্রুত আধুনিক ভবন তৈরি হবে। সেখানে আইনজীবীদের পাশাপাশি বিচারপ্রার্থীদের বসার জন্য ব্যবস্থা করা হবে। বিল্ডিং প্ল্যান অনেকদিন আগেই পাশ হয়েছে। অর্থের কোনও সমস্যা হবে না।”

    Siliguri to start operations soon new court building

    আরও পড়ুন: ধনে পাতার গন্ধে রুই মাছ হবে আরও সুস্বাদু! একবার বানালেই বারবার খেতে চাইবেন

    পাশাপাশি অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একই আশ্বাস দেওয়ার পরেও কাজ না হওয়ায় কার্যত আশা ছেড়ে দিয়েছিলেন আইনজীবীদের একাংশ। আত্মীয়ের মামলার জন্য এ দিন খড়িবাড়ি থেকে আদালতে এসেছিলেন রাজেশ মহন্ত।

    তিনি আরও জানান, ‘প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসে। গরমে জলটাও যদি না পাওয়া যায় সেটা দুর্ভাগ্যজনক। রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে থাকতে হয়। বসার ব্যবস্থা নেই।’

    আদালতে আসা নাম প্রকাশ্যে আনতে অনিচ্ছুক একজন জানান ‘এক আত্মীয় জেলবন্দি। জামিনের জন্য আদালতে যেমন ডেট পড়ে, আসতে হয় আমাদের। আদালত চত্বরে যে শৌচালয় আছে তা নোংরা থাকায় খুব অসুবিধে হয় (Siliguri)।

    Click here to Read More
    Previous Article
    অবশেষে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করল DA! KMC এলাকার পেনশনারদের বকেয়া নিয়ে স্বস্তির খবর
    Next Article
    এককালীন ৫০ হাজার টাকা! মহিলাদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment