Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বঙ্গবাসীর পাতে উঠবে এবার পদ্মার ইলিশ? ঢাকার পথে বিশেষ প্রতিনিধিদল

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : আবহাওয়ার প্রতিকূলতার কারণে ইলিশ (Hilsa Fish) পাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে পর্যন্তও দিঘায় টন টন ইলিশ উঠছিল। কিন্তু বর্তমানে আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে ট্রলারগুলি ফিরে এসেছে উপকূলে। অন্যদিকে পদ্মার ইলিশেরও এখনও কোনও খোঁজখবর নেই। প্রতিবেশী রাষ্ট্র থেকে কি এবার এসে পৌঁছাবে ভারতে? সন্ধান করতে এখানকার আমদনিকারকদের একটি প্রতিনিধিদল পৌঁছাচ্ছে ঢাকায়।

    ইলিশের (Hilsa Fish) জন্য বাংলাদেশে যাচ্ছে প্রতিনিধিদল

    সৌজন্যতা হিসেবে ইলিশ পাঠানো হয় বাংলাদেশ থেকে ভারতে। কিন্তু এবারে এখনও পর্যন্ত তেমন কোনও খবর নেই। তাই এ বিষয়ে ধোঁয়াশা কাটাতে বাংলাদেশে গিয়ে সেখানকার ভারতীয় হাইকমিশনার দীনেশ দ্বিবেদীর সঙ্গে দেখা করে তারপর বাণিজ্যসচিবের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। সেই বৈঠকেই ইলিশ পাঠানো নিয়ে আর্জি জানানো হবে বলে খবর।

    Special team going to Bangladesh for hilsa fish

    গতবার কত ইলিশ এসেছিল: গতবার বাংলাদেশ সরকারের তরফে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। পুজোর সময় সে ইলিশ ঢোকে ভারতে। ২০১৯ সালে দুর্গাপুজো উপলক্ষে বন্ধুত্বের নিদর্শন হিসেবে ইলিশ পাঠানো হয় ভারতে। এবারেও চেষ্টা করা হচ্ছে যাতে পদ্মার ইলিশ (Hilsa Fish) পাঠানো যায় ভারতে।

    আরও পড়ুন : আহমেদাবাদ থেকে মুম্বই মোটে ২ ঘন্টায়, কবে ছুটবে প্রথম বুলেট ট্রেন? ভাড়াই বা কত?

    বড় ইলিশ নেই: এপারে দিঘা, নামখানায় যথেষ্ট পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে। কিন্তু বড় আকারের ইলিশের দেখা নেই। এক কেজি ওজনের ইলিশ সেভাবে নেই বললেই চলে। এমতাবস্থায় চেষ্টা করা হচ্ছে যাতে বেশি পরিমাণে ইলিশ আনা যায় বাংলাদেশ থেকে।

    আরও পড়ুন : আধার নম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জনগণনার দ্বিতীয় পর্যায়ে মোট ৪০ টি প্রশ্ন, কী কী?

    দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন সূত্রে খবর, কয়েকদিন ধরে বিপুল পরিমাণে ইলিশ আসছিল উপকূলে। বৃহস্পতিবার বেশিরভাগ ট্রলার ফিরে এসেছে। ওই ট্রলারগুলিতেও ইলিশ উঠেছে। তবে আবহাওয়ার এই পরিস্থিতিতে রীতিমতো হতাশ মৎস্যজীবীরা। মাঝপথে ফিরতে না হলে জালে আরও ইলিশ উঠত বলেই মনে করা হচ্ছে। ফের কবে দুর্যোগ কাটবে, সেই আশায় রয়েছেন মৎস্যজীবীরা।

    Click here to Read More
    Previous Article
    ACL 2-এর যোগ্যতাঅর্জনের পর CFL-এ ধাক্কা খেলো ইস্টবেঙ্গল! মোহনবাগানের পর লাল-হলুদকেও রুখে দিলো ভবানীপুর
    Next Article
    এবার লক্ষ্মণের আদেশ অনুসারে কাজ করতে বাধ্য হবেন গৌতম গম্ভীর? বড় সিদ্ধান্ত নিতে চলেছে BCCI

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment