Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার লক্ষ্মণের আদেশ অনুসারে কাজ করতে বাধ্য হবেন গৌতম গম্ভীর? বড় সিদ্ধান্ত নিতে চলেছে BCCI

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দায়িত্বে থাকা দল সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। চলতি বছরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও ইংল্যান্ড সফরে ওডিআই সিরিজ জিততে পারেনি। টেস্টেও ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। এমন অবস্থায় প্রাক্তন ভারতীয় তারকা ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে বসানোর কথা ভাবছে বিসিসিআই।

    অতীতে ভারতীয় ক্রিকেটে এমন কোনও পদ ছিল না। কিন্তু ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে লক্ষ্মণ-কে ভারতীয় দলের সঙ্গে কোনওভাবে যুক্ত করতে চাইছে বিসিসিআই। গৌতম গম্ভীর কোচ হিসেবে ভারতীয় দলকে বড় টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য দিয়েছেন। কিন্তু তার কোচিংয়ে বেশ কিছু লজ্জাজনক পারফরম্যান্সও করতে দেখা গিয়েছে ভারতীয় দলকে। সাফল্য পাওয়ার পাশাপাশি লজ্জার সেই ঘটনাপ্রবাহকেও রুখতে চায় বোর্ড।

    কিন্তু জানা গিয়েছে ভিভিএস লক্ষ্মণকে এভাবে দলে যুক্ত করার ব্যাপারে আপত্তি রয়েছে গৌতম গম্ভীরের। কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী বিসিসিআইয়ের এই সম্ভাব্য সিদ্ধান্তের বিষয়ে জানতে পেরে অপমানিত বোধ করছেন ভারতের বর্তমান প্রধান কোচ। এমনকি এই সিদ্ধান্ত কার্যকরী হলে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বও ছাড়তে পারেন তিনি।

    আরও পড়ুন: বেশ করেছেন পুজো-পাঠ করে! অন্য ধর্মের হয়েও কোহলি-অনুষ্কার নিন্দুকদের কড়া জবাব মহম্মদ সামির

    ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের কোচ হিসেবে অত্যন্ত সফল। পূর্বতন প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় ও বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর বিশ্রামে থাকলে তাকে সামলাতে হয়েছে সিনিয়র দলের কোচিংয়ের দায়িত্ব। কোচ হিসেবে কোনও সিরিজে হারের মুখ দেখেননি তিনি। তবে ভারতীয় কোচের দায়িত্ব পাওয়ার ব্যাপারে কখনোই বিশেষ আগ্রহ প্রকাশ করেননি তিনি। বরং তার বর্তমান দায়িত্ব নিয়ে, অর্থাৎ ব্যাঙ্গালোরে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান হিসেবেই খুশি মনে কাজ করতে দেখা গিয়েছে তাকে।

    আরও পড়ুন: ক্রিকেট কেরিয়ার শেষের মুখে! এবার বিনোদনের জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন রোহিত শর্মা?

    বিসিসিআই শেষপর্যন্ত লক্ষ্মণকে ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে নিযুক্ত করলে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তার মতামতই হয়ে দাঁড়াবে শেষ কথা। সেক্ষেত্রে নির্বাচক প্রধান অজিত আগারকার বা প্রধান কোচ গৌতম গম্ভীর একচেটিয়া কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন। শেষপর্যন্ত তারা এই সিদ্ধান্তটি কেমনভাবে নেয়, তা জানতে আগ্রহী ক্রিকেটপ্রেমীরা।

     

    Click here to Read More
    Previous Article
    বঙ্গবাসীর পাতে উঠবে এবার পদ্মার ইলিশ? ঢাকার পথে বিশেষ প্রতিনিধিদল
    Next Article
    জলসার নায়িকা এবার জি বাংলায়, এই নতুন সিরিয়ালে দেখা যাবে রত্নপ্রিয়াকে

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment