Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুরনো মোবাইল নম্বর বদলাতে চান? গ্যাস সংযোগে নতুন নম্বর যোগ করুন সহজেই

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: ১৬ আগস্ট এর মধ্যে সকল এলপিজি গ্রাহকদের ই কেওয়াইসি করানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র ও তেল সংস্থাগুলি। তাই সকল গ্রাহক এখন এই মুহূর্তে কেওয়াইসি করতে ব্যস্ত রয়েছেন। কিন্তু অনেকে আবার কেওয়াইসে আপডেট করাতে গিয়ে মোবাইল নম্বর পরিবর্তন করতে গিয়ে সমস্যা দেখা দিচ্ছে। তবে আজকের প্রতিবেদনে রইল সেই বিষয় বিস্তারিত তথ্য, যেখানে আপনি মাত্র বাড়িতে পাঁচ মিনিটেই মোবাইল নম্বর সহজেই পরিবর্তন করতে পারবেন তাও আবার অনলাইনের মাধ্যমে। কিভাবে করবেন এই কাজটি তা জেনে নিন (LPG Cylinder)।

    গ্যাস সংযোগে নতুন নম্বর যোগ করুন রইল সহজ পদ্ধতি (LPG Cylinder)

    প্রথমে নিজের সার্ভিস প্রোভাইডার অর্থাৎ Indane, Bharat Gas বা HP Gas এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে লগইন করুন। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে যে নম্বরে গ্যাসের সংযোগ নেওয়া হয়েছে সেই নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে (LPG Cylinder)।

    LPG Cylinder an easy way to add a new number to your gas connection

    আরও পড়ুন: হাত ছোঁয়ালেই চোখে জল! পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কায় বাড়ছে চিন্তা

    এরপর অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে নিজের প্রোফাইলে ঢুকতে হবে। দেখবেন আপনার ছবির উপরে পেনসিল আইকন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। দেখবেন ওখানে মোবাইল নম্বর দেওয়া আছে।

    এবার পুরনো মোবাইল নম্বর পাল্টানোর জন্য পাশে দেখবেন আরও একটি পেনসিল আইকন আছে, সেটায় ক্লিক করে নতুন নম্বর লিখুন। এরপর সেভ অপশনে ক্লিক করুন। দেখবেন একটা ওটিপি নোটিফিকেশন ঢুকবে।নম্বর পরিবর্তনের জন্য পুরনো নম্বরে একটি ওটিপি ঢুকবে। এরপর ওই নোটিফিকেশনের ক্লিক করুন।

    তারপর পুরনো নম্বরের পাশে সেন্ড ওটিপি-তে ক্লিক করলে ওই নম্বরে ওটিপি ঢুকবে। সেটি যাচাইয়ের পর নতুন মোবাইল নম্বর লিখতে হবে।এর পরেই তার পাশের সেন্ড ওটিপি-তে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওটিপি ঢুকবে নতুন মোবাইল নম্বরে। আর সেটা লিখে ভেরিফাই অপশনে ক্লিক করলেই আপনার মোবাইল নম্বর পরিবর্তন হয়ে যাবে (LPG Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    বিকশিত ভারতের লক্ষ্যে ১ কোটি যুবককে ফ্রি AI ট্রেনিং! স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদীর
    Next Article
    প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনায় বড় বদল! নতুন সিলেবাসে কী কী পরিবর্তন আনছে রাজ্য?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment