Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এই কারণে ভারতীয় দলে কোহলি বা রোহিতকে ছুঁতে পারবেন না বৈভব সূর্যবংশী! কড়া মন্তব্য হরভজনের

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সবচেয়ে আলোচিত তারকার নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর বয়সে নিজের অবিশ্বাস্য দক্ষতা দিয়ে তিনি গোটা বিশ্ব ক্রিকেটের নজর কেড়ে নিয়েছেন নিজের দিকে। কিন্তু তিনি কি ভবিষ্যতে বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মার (Rohit Sharma) মতো বড় মাপের তারকা হয়ে উঠতে পারবেন? এবার এই প্রশ্নের জবাব দিলেন হরভজন সিং (Harbhajan Singh)।

    নিজের আগ্রাসী ব্যাটিংয়ের মধ্য দিয়ে শুরুতেই বিপক্ষের বোলারদের মনোবল ভেঙে দেন বৈভব। আইপিএলের মঞ্চ হোক বা ঘরোয়া ক্রিকেট, এমনকি দেশের জনসিদায়ও একই মনোভাব নিয়ে ব্যাটিং করেন এই ১৫ বছর বয়সী বিস্ময় বালক। কিন্তু তিনি অপ্রতিরোধ্য বা অপরাজেয় নন। ব্যাটিংয়ের ক্ষেত্রেও কিছু দুর্বলতা রয়েছে। এবার গোটা বিশ্ব ক্রিকেটের সামনে সেই রহস্য ফাঁস করলেন হরভজন সিং।

    Harbhajan Singh alleges AAP sold Rajya Sabha tickets for crores of rupees.

    প্রাক্তন ভারতীয় অফস্পিনার মনে করেন বৈভবকে আক্রমণ করার সুযোগ দিলে তিনি বোলারদের মনোবল ভেঙে দেবেন পুরোপুরি। তাই হরভজনের মতে তাকে আউট করার একমাত্র উপায় হচ্ছে শুরু থেকে আক্রমণাত্মক বোলিং। হয়তো সে ক্ষেত্রেও কোনও কোনও সময়ে সূর্যবংশী নিজের দক্ষতার ঝলক দেখিয়ে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই নীতি অবলম্বন করলে নিজের উইকেট দিয়ে দেবেন বৈভব, এমনটা আশা করেন হরভজন।

    আরও পড়ুন: এবার লক্ষ্মণের আদেশ অনুসারে কাজ করতে বাধ্য হবেন গৌতম গম্ভীর? বড় সিদ্ধান্ত নিতে চলেছে BCCI

    বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো বড় তারকাদের সঙ্গে তার তফাতের বিষয় নিয়েও মুখ খুলেছেন হরভজন। তিনি বলেছেন, “আমি কোচিংয়ের দায়িত্বে থাকলে আমার কাজ হতো তাদের উপযুক্ত মঞ্চ তৈরি করে দেওয়া। কারণ বৈভব সূর্যবংশীর কাছে আমার যা প্রত্যাশা, রোহিত ও বিরাটের কাছে তার চেয়ে অনেক বেশি কিছু আশা করতাম। এই দুজনের সেই অভিজ্ঞতা রয়েছে, প্রায় ৩০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা, যা সূর্যবংশীর নেই। হ্যাঁ, সূর্যবংশী হয়তো এসেই বোলারদের ওপর চড়াও হতে পারে, কিন্তু বিরাট ও রোহিতের রয়েছে সেই অভিজ্ঞতার পুঁজি।”

    আরও পড়ুন: প্রথম ক্রিকেটার হিসেবে অভাবনীয় রেকর্ড গড়লেন কোহলি! বিশ্বকাপের আগে ভরসা দিচ্ছেন ভারতীয় দলকে

    আপাতত ভারতীয় দলের জার্সিতে শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামছেন বৈভব সূর্যবংশী। কিন্তু অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করেন যে তার মধ্যে ওডিআই এবং টেস্ট ফরম্যাটে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় রসদ মজুদ রয়েছে। হয়তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূর্যবংশীর বয়স বাড়ার অপেক্ষা করবে সঠিক সময়ে এলে তবে ফরম্যাটগুলিতে তাকে বড় ফরম্যাটগুলিতে মাঠে নামার সুযোগ দেবে।

     

    Click here to Read More
    Previous Article
    বিতর্কের জেরে বদলে গেল রামপুরহাটের রাস্তার নাম! ফিরল নেতাজি সুভাষ চন্দ্র বসু রোড
    Next Article
    Independence Day Live | স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর জন্য মোদির বার্তা#indipendenceday

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment