Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্বাধীনতা দিবসে মাঠে নামছে গম্ভীরের ভারত! ‘গর্বের মুহূর্ত’ ঘোষণা করলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১৫ই আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) টেস্ট সিরিজে অভিযান আরম্ভ করছে শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) জন্য এই সিরিজে জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এক লক্ষ্য। আর সেই লক্ষ্য অর্জন করতে তাদের বাড়তি মনোবল উপহার দিতে পারে একটি মাইফলক যা ক্রিকেটের ইতিহাসে মাত্র দুটি দেশ ছুঁয়েছে।

    গতকাল শ্রীলঙ্কার গলে ভারতীয় দল নিজেদের ৬০০ তম টেস্ট ম্যাচটি খেলতে নামছে। এই ঐতিহাসিক ম্যাচে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। এই মুহূর্তটি যে তার কাছে অত্যন্ত গৌরবের তা স্বীকার করে নিয়েছেন ভারতের এই তারকা ক্রিকেটার। তিনি বলেছেন, “দেশের ৬০০ তম টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্বর দায়িত্ব পালন করা একটি বিশাল সম্মানের বিষয়। দেশের স্বাধীনতা দিবসে এই কাজটি করার সুযোগ পাওয়া ঘটনাটিকে আরও বিশেষ করে তোলে।”

    এর আগে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে মাত্র দুটি দেশ ৬০০ বা তার বেশি টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জন করেছে। প্রথম দলটি হলো ইংল্যান্ড যারা মোট ১০৯৭টি টেস্ট ম্যাচ খেলেছে। এটাই ক্রিকেটের ইতিহাসে কোনও দেশের খেলা সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, যারা এইমুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের ৮৮৩ তম টেস্ট ম্যাচটি খেলছে।

    আরও পড়ুন: আচমকাই বদলে গেলো পন্থের স্বভাব! শ্রীলঙ্কা সিরিজে ভোগান্তির মুখোমুখি হবে গম্ভীরের ভারত?

    ১৯৩২ সালে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতীয় দল। তারপর ৫৯৯টি টেস্ট ম্যাচ খেলে মোট ১৮৬টি টেস্টে জয় পেয়েছে ভারত। হারের মুখ দেখতে হয়েছে ১৮৮টি টেস্টে। ২২৪ টি ম্যাচ ড্র হয়েছে। দুই ম্যাচের এই সিরিজ জিততে পারলে ভারতীয় দলের বৃহত্তম ফরম্যাটে জয় ও পরাজয়ের সংখ্যা হবে সমান সমান।

    আরও পড়ুন: গৌতম গম্ভীরের নতুন প্ল্যান! অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বিপক্ষকে চমকে দেবে ভারতীয় দল

    কিন্তু গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় টেস্ট দলের রেকর্ড একেবারেই পাতে তোলার যোগ্য নয়। তারা মোট ২০টি টেস্টে ১০ বার হারের মুখ দেখেছে। স্পিনের বিরুদ্ধে দলের চরম হতাশাজনক পারফরম্যান্সের কারণে তাদের গত দুই বছরে ঘরের মাটিতে দুটি টেস্ট সিরিজ খোয়াতে হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজেও প্রতিপক্ষের স্পিন আক্রমণ চূড়ান্ত পরীক্ষা নেবে ভারতীয় দলের ব্যাটারদের।

     

    Click here to Read More
    Previous Article
    বিধবা ভাতার ১৫০০ পেলেও কি অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে? সরকারি নিয়ম কী বলছে জানুন
    Next Article
    আহমেদাবাদ থেকে মুম্বই মোটে ২ ঘন্টায়, কবে ছুটবে প্রথম বুলেট ট্রেন? ভাড়াই বা কত?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment