Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিকশিত ভারতের লক্ষ্যে ১ কোটি যুবককে ফ্রি AI ট্রেনিং! স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদীর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ আজ ১৫ই অগাস্ট, দেশের ৮০তম স্বাধীনতা দিবস। প্রতিবছরের মত এবছরেও লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi Independence Day speech 2026)। একইসাথে জাতীয় সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সেখানে ‘বন্দে মাতরম’ গাওয়া হয়েছে। এদিন দেশের যুবসমাজের উদ্দেশ্যে একাধিক বার্তা রেখেছেন প্রধানমন্ত্রী। চলুন দেখে নেওয়া যাক কি কি জানালেন তিনি।

    স্বাধীনতা দিবসে যুবকদের উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রীর

    ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রচুর পরিমাণে যুবক-যুবতীরা রয়েছেন। তাদের উদ্দেশ্যে মোদী জানান, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আজকের যুবসমাজ। এর জন্য যা যা করণীয় সমস্ত করবে কেন্দ্রীয় সরকার। AI প্রশিক্ষণ থেকে শুরু করে খেলাধুলার জন্য উদ্যোগ নেওয়া হবে। প্রযুক্তি ও এনার্জির দিক থেকে আত্মনির্ভর করে তুলতে হবে দেশকে।

    PM Narendra Modi Red Fort on India's 80th Independence Day 2026

    এদিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে এক কোটি যুবক ও যুবতীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া প্রতিযোগিতা মূলক যে সমস্ত পরীক্ষা রয়েছে তার জন্য একেবারে বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা চালু করা হবে। এর জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো ও দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের একটি নেটওয়ার্ক তৈরি করা হবে। যার ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়াদের আর্থিক চাপ অনেকটাই কমবে।

    আরও পড়ুনঃ এখনও হয়নি গ্যাসের e-KYC? দুশ্চিন্তা কমিয়ে বাড়ল সময়সীমা! নির্দেশিকা পেলেন গ্যাস ডিলারেরা

    ২০৪৭ এর মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন

    প্রতিনিয়ত আপডেট হতে থাকা প্রযুক্তিটির সাথে পাল্লা দিতে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ে জোর দেওয়া হবে। ইতিমধ্যেই তিনটি সেমিকন্ডাক্টর কারখানা উৎপাদন শুরু করেছে। আগমনী কয়েক বছরের মধ্যে এমন আরও কয়েকটি প্ল্যান্ট চালু করা হবে। একইসাথে বিপুল পরিমাণ শক্তির চাহিদা পূরণের জন্য ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক শক্তির মাধ্যমে ১০০ গিগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

    এছাড়া ক্রিকেটের পাশাপাশি অলিম্পিক থেকে কমনওয়েলথ গেমে দুর্দান্ত পারফর্ম করেছে দেশের ছেলে মেয়েরা। তাই দেশের ৫-১৫ বছর বয়সী শিশুদের জন্য স্পোর্টস ট্যালেন্ট হান্ট চালু হবে। এর মাধ্যমে প্রত্যন্ত গ্রাম থেকে শহর থেকে প্রতিভাবান ছেলে মেয়েদের খুঁজে আনা হবে ও তাদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ট্রেন করা হবে। একইসাথে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

    Click here to Read More
    Previous Article
    দেবের ‘দাদাগিরি’তে বড় চমক, রাজনৈতিক বিরোধ ভুলে এক মঞ্চে সজল-কুণাল-মদন
    Next Article
    পুরনো মোবাইল নম্বর বদলাতে চান? গ্যাস সংযোগে নতুন নম্বর যোগ করুন সহজেই

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment