Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আগে বলেছিলাম যে ১৭ তারিখ থেকে..,’ অগাস্টের টাকা ছাড়ার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র দু-তিন দিন। তারপরই কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ৩০০০ টাকা। আগস্ট মাসের ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এবার টাকা ছাড়ার আগে ফের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি।

    আবেদনকারীদের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী? Annapurna Yojana

    বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কয়েকদিন আগে বলেছিলাম যে ১৭ তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। আমরা যেহেতু সংকল্প পত্রে ঘোষণা করেছিলাম তাই আমরা প্রথম জুন মাসে ২৮ লক্ষ বেনিফিশিয়ারিকে অনলাইন এবং অফলাইনের মধ্যে দিয়ে শুধু প্রোগ্রামটা লঞ্চ করিয়েছিলাম। এটা করার পিছনে অনেকগুলো কারণ ছিল।’

    সেই কারণ বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রথমত সরকারি টাকা সরকারি অর্থ সঠিক জায়গায় ব্যয় করা উচিত। সরকারি অর্থ নয়ছয় করার কোনও অধিকার মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা আধিকারিকের নেই। তাছাড়াও বিগত দিনের লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা আমাদের সরকার আসার পরে অন্নপূর্ণা যোজনা একটা সম্পূর্ণভাবে মহিলাদের একটি স্কিম তার বয়স নির্দিষ্ট করা আছে পঁচিশ থেকে ষাট বছর হতে হবে। সেক্ষেত্রে কোনো পুরুষের বা বয়সের পঁচিশ বছরের কম যারা তারা পাওয়ার যোগ্য হতে পারে না।’

    এর আগের দু’মাসে অন্নপূর্ণা যোজনার প্রাপকদের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। একই সাথে বলেন, ‘এখানে প্রায় এক কোটি সত্তর লক্ষ বা তার থেকে একটু কিছু বেশি হবে। তারা আবেদন ইত্যাদি করেন, যার মধ্যে জুলাই মাসের প্রাপকরাও ছিলেন। অনেকের না পাওয়ার অভিযোগও ছিল, সংখ্যা অনেক। আবার অনেকের বক্তব্য ছিল যে যারা পাওয়ার যোগ্য নয় তারা পেয়েছে। তাই আমরা মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি যে কাজ আগামীকাল পর্যন্ত আমাদের চালাতে হবে।’

    Annapurna Yojana

    আরও পড়ুন: বর্ষায় ২-৩ দিনের ছুটি কাটাতে চাইলে পালাখোলার এই সুন্দর ক্যাম্প সাইট হবে সেরা পছন্দ

    মুখ্যমন্ত্রী বলেন, ‘এর মধ্য দিয়ে ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন, সংখ্যাটা অনেক গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ দপ্তর ১৭ তারিখ থেকে টাকা ট্রান্সফার করবে। এত বিরাট এলাকা, বিরাট টাকা দু তিন দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন।’ যদিও এটা প্রতিমাসে হবে না বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের অর্থ যাতে প্রকৃত প্রাপকদের কাছে যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    মাছ-ডিম ছেড়ে মিড ডে মিলে বিরিয়ানি! পড়ুয়াদের আবদারে স্কুলে এলাহি আয়োজন
    Next Article
    নির্মলের পর সঞ্জীবও গ্রেফতার, খুশি অভয়ার মা লিখলেন, ৫ বছর আগে…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment