Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও চাপ পড়বে পকেটে, গ্রাহকদের চিন্তা বাড়িয়ে ৫ টি সস্তার প্ল্যান বন্ধ করল Airtel

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : আবারও বাড়ছে মোবাইল রিচার্জের খরচ। বিভিন্ন টেলিকম সংস্থার বিভিন্ন মানের একাধিক রিচার্জ প্ল্যান (Airtel) রয়েছে। দামি প্ল্যানের পাশাপাশি সস্তায় বেশ কিছু প্ল্যান রয়েছে যা গ্রাহকদের পক্ষে বেশ সুবিধাজনক। কিন্তু এবার গ্রাহকদের প্যাঁচে ফেলতে সস্তার প্ল্যানগুলি তুলে দিতে বসেছে টেলিকম সংস্থাগুলি।

    একগুচ্ছ রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল এয়ারটেল (Airtel)

    এয়ারটেলের গ্রাহকদের জন্য এবার বড় খারাপ খবর। একসঙ্গে একগুচ্ছ রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল ভারতী এয়ারটেল। ২৯৯, ৩১৯, ৫৭৯, ৬১৯, ৬৪৯ টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে সংস্থার তরফে জানানো হয়েছে, ট্যারিফের দামের কাঠামো সরল করলে এবং গ্রাহক প্রতি আয় বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    Airtel stopped these recharge plans

    কোন কোন প্ল্যান বন্ধ: ২৮ দিনের মেয়াদের ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান অনেকেই কিনতেন। দৈনিক দেড় জিবি করে ডেটা পাওয়া যেত এই প্ল্যানে। এছাড়াও ৩০ দিনের ৩১৯ টাকার প্ল্যানও বন্ধ করে দিয়েছে এয়ারটেল। এবার বাধ্য হয়েই ৩৪৯ টাকার রিচার্জ (Airtel) করাতে হবে গ্রাহকদের। এই প্ল্যানে ২৮ দিনের মেয়াদে দৈনিক ২ জিবি করে ডেটা পাওয়া যায়।

    আরও পড়ুন : শাকসবজি না পসন্দ, নিরামিষই হবে মুখরোচক, পনিরের এই রেসিপিটা চেখে দেখেছেন?

    কোন কোন প্ল্যান চালু: এই প্ল্যানগুলি বন্ধ হয়ে গেলেও ১৯৯, ২১৯ টাকার প্ল্যান চালু রয়েছে এখনও। ১৯৯ টাকার রিচার্জ করলে ২৮ দিনের জন্য মেলে ২ জিবি ডেটা আর ২১৯ টাকার রিচার্জে ২৮ দিনের জন্য পাওয়া যায় ৩ জিবি ডেটা।

    আরও পড়ুন : নাচের তালেই জমবে গল্প, টলিউডের প্রথম ডান্স ফিল্মে জন-ওম-স্যান্ডি? চড়ছে জল্পনা

    গ্রাহকদের চিন্তা বাড়িয়ে দিন দিন দাম বেড়েই চলেছে রিচার্জ প্ল্যানের। এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন-আইডিয়া তিন দফায় ট্যারিফ বাড়িয়েছে। দাম আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    DA-র সঙ্গে ইনক্রিমেন্টের ভাবনা, কেন্দ্রের সঙ্গে বেতনের ফারাক কমাতে বড় পদক্ষেপ ৭ম বেতন কমিশনের

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment