Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘লক্ষ্মী’ বদলে যাচ্ছে ‘অন্নপূর্ণা’য়, আপনার নাম ট্রান্সফার হয়েছে তো? ঘরে বসে চেক করুন এভাবে

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে ক্ষমতায় এসেই আগে দেওয়া প্রতিশ্রুতি পরপর পালন করতে শুরু করেছে বিজেপি সরকার। নির্বাচনী প্রচারে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গড়লে মাসে ৩০০০ টাকা (Annapurna Bhandar) করে দেওয়া হবে রাজ্যের মহিলাদের। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি পালনে উদ্যত হয়েছে গেরুয়া শিবির। আজ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ৩০০০ টাকা। কারা পাবেন এই টাকা, কী কী তথ্য লাগবে তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে।

    লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের নাম ট্রান্সফার অন্নপূর্ণায় (Annapurna Bhandar)

    সরকারের তরফে আগেই জানানো হয়েছে, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের নাম সরাসরি ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা, ১২০০ টাকা বা গত মাসে ১৫০০ টাকা পর্যন্ত যাই পেয়ে থাকুন না কেন, আমাদের সরকারে এবার থেকে সরাসরি ৩০০০ টাকা করে পাবেন। এর জন্য কোনও আইসিডিএস কেন্দ্র, ডিএম অফিসে যাওয়ার দরকার নেই’। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের নতুন করে ফর্ম ফিলাপ করার প্রয়োজন নেই, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন।

    How to check status of Annapurna Bhandar

    স্থানান্তরের আগে চলবে যাচাই: লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নাম স্থানান্তরের জন্য জরুরি ভেরিফিকেশনের কাজ সরকারি দফতর থেকেই হবে। যাদের নাম আগে কোনও কারণে বাদ পড়েছিল, তাদের ক্ষেত্রেও পুনরায় যাচাইকরণ চলছে। উপযুক্ত প্রমাণ মিললে তারাও পাবেন প্রকল্পের সুবিধা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও জানিয়েছেন, যতদিন না নাম স্থানান্তর (Annapurna Bhandar) হচ্ছে, ততদিন আগের লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা পাওয়া থেকেও বঞ্চিত হবেন না প্রাপকরা। কিন্তু নাম ট্রান্সফার হয়েছে কিনা তা চেক করবেন কীভাবে?

    আরও পড়ুন : এক প্যাকেট পোস্তও ডেকে আনতে পারে বিরাট বিপদ, ট্রেন বা প্লেন সফরের আগে জানুন নিয়ম

    কীভাবে করবেন স্ট্যাটাস চেক: এর জন্য কোথাও ছোটাছুটির প্রয়োজন নেই। বাড়িতে বসে অনলাইনেই স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য প্রথমেই যেতে হবে https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme পোর্টালে। সেখানে গিয়ে রাজ্যের নাম সিলেক্ট করে Annapurna Bhandar Scheme Official Portal Link এ ক্লিক করতে হবে।

    আরও পড়ুন : কাটতে চলেছে ১৫ বছরের জট, ১০ হাজার কোটি টাকার রেল প্রকল্প নিয়ে বৈঠক নবান্নে

    https://socialsecurity.wb.gov.in/login পেজটি খুলে গেলে Track Application Status এ ক্লিক করতে হবে। নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে টাকা ঢুকেছে কিনা তা দুটোই চেক করা যাবে এভাবে। এই অপশনে ক্লিক করলে Search Using অপশন পাওয়া যাবে। সেখানে সিলেক্ট এ ক্লিক করে ফোন নম্বর, আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যেকোনো একটিতে ক্লিক করে Enter Value তে সেই নম্বরটি দিতে হবে। এরপর ক্যাপচা দিয়ে সার্চ করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় মাসে মাসে ৩০০০ টাকা করে বছরে ৩৬ হাজার টাকা পাওয়া যাবে।

    Click here to Read More
    Previous Article
    ফের চড়ছে পারদ, পড়ুয়াদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের
    Next Article
    ফেডারেশনের কাঠামো ভেঙে ‘কনফেডারেশন’ এর উত্থান, টলিউডের ‘সাফাই’এ SIR এর ঘোষণা পাপিয়ার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment