Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের চড়ছে পারদ, পড়ুয়াদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা। বর্ষার দেখা মেলেনি। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুলপড়ুয়ারা । গরমের ছুটি কাটিয়ে তারা স্কুলে ফিরেছে। তীব্র দাবদাহে আবহাওয়ার কথা মাথায় রেখে এবার নতুন পদক্ষেপ নিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর (West Bengal School)।

    রাজ্যের স্কুলগুলিকে (West Bengal School) নির্দেশিকা

    আপাতত আগামী দু’সপ্তাহ বিদ্যালয়গুলিকে সকালবেলার শিফটে পড়াশোনা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার থেকে গরমের ছুটির পর পুনরায় স্কুল খুলেছে। সেই দিনই শিক্ষা দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো ক্লাসের সময় নির্ধারণ করতে পারবে।

    যেসব এলাকায় তাপপ্রবাহের প্রভাব বেশি, সেখানে সকালে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ইতিমধ্যেই এই নির্দেশিকা রাজ্যের বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকদের কাছে পৌঁছে গিয়েছে।

    উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরে প্রথমে ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাপমাত্রা স্বাভাবিক না হওয়ায় পরে সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়। এরপর ১ জুন থেকে পুনরায় পঠনপাঠন শুরুর নির্দেশ দেয় সরকার।

    West Bengal school takes big decision to provide relief to  students

    আরও পড়ুন : ভাঙলেন ১৯ বছরের রেকর্ড! একই টুর্নামেন্টে ২ বার কার্লসেনকে পরাজিত করে ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দ

    তবে এখনও রাজ্যের একাধিক জেলায় গরমের তীব্রতা অব্যাহত রয়েছে। তাই স্কুল সম্পূর্ণ বন্ধ না রেখে বিকল্প ব্যবস্থা হিসেবে সকালবেলার ক্লাস পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহ পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে শিক্ষা দফতর।

    Click here to Read More
    Previous Article
    "২০২৬ সালে তৃনমূল ভেঙে নব্য তৃনমূল তৈরী হচ্ছে, বিরোধী CPIM কে আটকানোর জন্য" - Sayan Banerjee
    Next Article
    ‘লক্ষ্মী’ বদলে যাচ্ছে ‘অন্নপূর্ণা’য়, আপনার নাম ট্রান্সফার হয়েছে তো? ঘরে বসে চেক করুন এভাবে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment