Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্র সরকারের চাকরি! একসঙ্গে ৯৫১ পদে নিয়োগ, সুযোগ বাংলার প্রার্থীদেরও

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের চাকরির (Central Government Job) অপেক্ষায় থাকা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য বড় সুখবর। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা C-DAC (সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং) একসঙ্গে ৯৫১টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সবচেয়ে বড় বিষয় হল, এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা হবে না। শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতেই প্রার্থীদের বেছে নেওয়া হবে।

    বিভিন্ন C-DAC কেন্দ্রে নিয়োগ (Central Government Job)

    এই নিয়োগের মাধ্যমে প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নেওয়া হবে। কলকাতাসহ দেশের বিভিন্ন C-DAC কেন্দ্রে এই নিয়োগ করা হবে। ফ্রেশারদের পাশাপাশি অভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন (Central Government Job)।

    ফ্রেশার প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের জন্য কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক, ডিজিটাল টুইনিং, ইন্ডাস্ট্রি ৪.০ এবং এমবেডেড সিস্টেমের মতো বিভাগে কাজের সুযোগ রয়েছে। অন্যদিকে অভিজ্ঞ প্রার্থীদের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই-ইউএক্স ডিজাইন, আইওটি, রোবোটিক অটোমেশন, হেলথ ইনফরমেটিক্সসহ বিভিন্ন প্রযুক্তিগত বিভাগে নিয়োগ করা হবে। সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের জন্যও একাধিক আধুনিক প্রযুক্তি সংক্রান্ত প্রকল্পে কাজের সুযোগ থাকছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯৫১টি শূন্যপদে নিয়োগ হবে। আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। এরপর তাঁদের ইন্টারভিউ বা প্রয়োজনে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

    শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীকে AICTE বা UGC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে BE, BTech, ME বা MTech পাশ করতে হবে। এছাড়া MSc (কম্পিউটার সায়েন্স/আইটি) এবং MCA ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। ফাইনাল সেমিস্টারের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন, তবে নিয়োগের আগে পাশের প্রমাণপত্র জমা দিতে হবে। ফ্রেশার পদের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

    পদভেদে বয়সসীমাও আলাদা রাখা হয়েছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য সর্বোচ্চ বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে নির্ধারিত হয়েছে। সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

    বেতনের দিক থেকেও এই চাকরি যথেষ্ট আকর্ষণীয়। প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের মাসিক বেতন প্রায় ৩৯,১০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এই অঙ্ক ৬০,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে আরও বেশি বেতন পাওয়ার সুযোগও রয়েছে।

    51,000 youth got government jobs at Rozgar Mela.

    আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুল হলে কী করবেন? টাকা কি মিলবে? জেনে নিন

    আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুন ২০২৬ বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে C-DAC-এর ক্যারিয়ার পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র যাচাইয়ের পর যাঁরা শর্টলিস্টেড হবেন, তাঁদের ই-মেলের মাধ্যমে ইন্টারভিউ বা স্কিল টেস্ট সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে (Central Government Job)।

    Click here to Read More
    Previous Article
    আদ্রা ডিভিশনের বাড়তি ট্রেন পরিষেবা নিয়ে বড় আপডেট, সিভিল সার্ভিস পরীক্ষার দিনে যাতায়াতে স্বস্তি
    Next Article
    বিরাট কোহলি নন, এই তারকার ওপর ভর করে ভারতকে বিশ্বকাপ জেতাতে চাইছেন গম্ভীর

    Related চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment