Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিরাট কোহলি নন, এই তারকার ওপর ভর করে ভারতকে বিশ্বকাপ জেতাতে চাইছেন গম্ভীর

    4 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে চোটের জন্য ভারতীয় দলে অনুপস্থিত বিরাট কোহলি (Virat Kohli)। আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afganistan) সিরিজের মধ্য দিয়ে আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) প্রস্তুতি শুরু করেছেন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। আর সেই সিরিজের প্রথম ম্যাচেই অসাধারণ জয় পেয়েছে ভারত। অধিনায়ক শুভমন গিলের পাশাপাশি ফিনিশার হিসেবে দুর্দান্ত ব্যাটিং করেছেন লোকেশ রাহুল (KL Rahul)।

    লোকেশ রাহুল যখন ক্রিজে এসেছিলেন তখন পরপর ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ারকে হারিয়ে ভারতীয় দল কিছুটা চাপের মধ্যে ছিল। জয়ের জন্য প্রয়োজনীয় রান রেট ৬ থেকে ধীরে ধীরে ৭-এর দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু লোকেশ রাহুল আক্রমণের সিদ্ধান্ত নিতেই আফগানিস্তান ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে যায়।

    ৪টি ছয় ও ৩ টি বিশাল ছক্কা সহযোগে তার খেলা ১৯ বলে ৩৯ রানের ইনিংসে ভর করে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। যেভাবে ঠান্ডা মাথায় প্রতিটি ওডিআই ম্যাচ ফিনিশ করছেন তিনি তাতে নিশ্চিতভাবে বলা যায় কোনওদিন ভারতীয় দলের টপ অর্ডার ব্যর্থ হলেও ভারতের জয়ের রাস্তা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে না।

    আরও পড়ুন: ব্যাট হাতে নতুন ইতিহাস শুভমান গিলের! জয় দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো ভারতীয় দল

    ফিনিশার হিসেবে ভারতীয় ওডিআই টিমে মোট ৩৫ বার ব্যাট করতে নেমেছেন রাহুল। এই ৩৫ ইনিংসে তিনি ১৫১৭ রান করেছেন। ফিনিশার হিসেবে তার গড় ৬৩.৫। ৫ নম্বরে নেমে ১০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি। তার এই রেকর্ড প্রমাণ করে নিজের পছন্দের ওপেনিং বা টপ অর্ডারকে দলের প্রয়োজনে ছাড়তে হলেও ভারতীয় দল তার ওপর কতটা নির্ভরশীল।

    আরও পড়ুন: শচীনকে টপকে যাবেন বৈভব সূর্যবংশী! কিভাবে? উত্তর দিলেন ডেল স্টেইন

    ২০২৬ সালে এসেও ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকার নাম বিরাট কোহলি। ভারতীয় দলের সবচেয়ে বড় হাতিয়ার তিনিই। কিন্তু ব্যাট হাতে ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে যেভাবে ধারাবাহিকভাবে দলকে নির্ভরতা দিচ্ছেন রাহুল, তারপর অনেকেই মনে করছেন কোচ গৌতম গম্ভীর এবার রাহুলকে কেন্দ্র করেই দল সাজাতে পারেন। গতকাল রাহুলের ব্যাটিং এর সময় রীতিমতো প্রশংসনীয় চোখ নিয়ে খেলার ওপর নজর রাখতে দেখা গিয়েছে ভারতীয় কোচকে।

     

    Click here to Read More
    Previous Article
    লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্র সরকারের চাকরি! একসঙ্গে ৯৫১ পদে নিয়োগ, সুযোগ বাংলার প্রার্থীদেরও
    Next Article
    হরমুজ সংকটের মাঝেই মোদি-ট্রাম্প বৈঠক! জ্বালানি, যুদ্ধ ও বাণিজ্য নিয়ে হবে আলোচনা?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment