Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ক্যান্সার টু হাঁটু রিপ্লেসমেন্টের চিকিৎসার খরচ কমাতে বড় পদক্ষেপ, বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্যের

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: সোমবার অনুষ্ঠিত হয় ২০২৬ এর রাজ্য বাজেট অধিবেশন (West Bengal Budget)। সেই অধিবেশনে রাজ্য জুড়ে খোলা হবে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি অর্থাৎ পিএম বিজেপি। রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন করে জানান, রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রে সস্তায় মিলবে জীবন দায়ী ওষুধ। এর ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও সত্যি পাবেন বলে মনে করা হচ্ছে।

    রাজ্য বাজেটে স্বাস্থ্যখাতে বড় চমক জানালেন স্বাস্থ্যমন্ত্রী (West Bengal Budget)

    রাজ্য বাজেট অধিবেশনের পর (West Bengal Budget) এই বিষয়ে তিনি জানান, এই দোকানগুলিতে হাই কোয়ালিটির ওষুধ জনসাধারণের জন্য থাকবে ৫০ টাকা ৮০ শতাংশ কম দামে। পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য মন্ত্রীর কথায়,’এক কথায় অ্যাফোর্ডেবল মেডিসিনস অ্যান্ড রিলায়েবল ইমপ্লান্টস ফর ট্রিটমেন্ট। মানে অমৃত যোজনা।’তিনি জানান, ‘এর মধ্যে থাকবে লাইফ সেভিং মেডিসিন, ক্যান্সারের কেমোথেরাপি। থাকবে সার্জিক্যাল ডিসপোজেবলস।’

     West Bengal Budget health minister announced a major surprise for the health sector

    আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর, বহরমপুর কোর্ট পর্যন্ত বাড়ল ৩ জোড়া মেমু ট্রেনের রুট

    এছাড়াও যেমন হার্নিয়ার অপারেশন করতে গিয়ে দামি মেশ লাগে। হাঁটু অপারেশন করতে গিয়ে কৃত্রিম হাঁটু লাগে, কৃত্রিম জয়েন্ট লাগে। হার্টের স্টেন্ট লাগে। ইউরোলজি অপারেশন করতে গিয়ে ইউরোলজিক্যাল স্টেন্ট লাগে। আবার গ্যাস্ট্রোএন্ট্রোলজি বা পিত্তনলীতে স্টেন্ট, খাদ্যনলীতে স্টেন্ট লাগে।

    পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী জানান, এসব আশি শতাংশ থেকে ডিসকাউন্ট পাবেন সাধারণ মানুষ জন। ৯০ শতাংশ ডিসকাউন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর অমৃত যোজনায় এটি ১০ টাকায় পাওয়া যাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ‘পাঁচটি রিজিওনাল মেডিকেল হাব হচ্ছে। রিজিওনাল মেডিকেল হাব। সেগুলো কিন্তু পিপিপি মডেলে হবে।

    তিনি আরও বলেন, ‘হরিপাল, বামনগোলা, ফারাক্কা, দীঘা, ঝালদা, মানবাজারে হাসপাতালের মান উন্নত করা হবে। এখানে অ্যাডভান্স ট্রমা কেয়ার সেন্টার তৈরি হবে (West Bengal Budget)।

    Click here to Read More
    Previous Article
    আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কারা আবেদন করতে পারবেন? রইল বিস্তারিত তথ্য
    Next Article
    ‘কে অভিষেক?’, তৃণমূল সাংসদের নয়া ‘নামকরণ’ করলেন ঋতব্রত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment