Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর, বহরমপুর কোর্ট পর্যন্ত বাড়ল ৩ জোড়া মেমু ট্রেনের রুট

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার মুর্শিদাবাদ জেলার যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পূর্ব রেল শিয়ালদহ ডিভিশন (Indian Railways)। এতদিন কাশিমবাজার স্টেশনে যাওয়ার জন্য তিন জোড়া মেমো লোকাল ট্রেন পরিষেবার এবার বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হল বলে মনে করা হচ্ছে।

    বহরমপুর কোর্ট স্টেশনে মিলবে বাড়তি ট্রেন সুবিধা, ঘোষণা রেলের‌ (Indian Railways)

    বহরমপুর কোর্ট স্টেশনে এই সম্প্রসারিত পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা সহ অন্যান্য আধিকারিকেরা (Indian Railways)।

     Indian Railways additional train services will be available at Berhampore Court Station

    আরও পড়ুন: মেঘের রাজ্যে দু’দিন কাটাতে চাইলে এবার প্রিয়জনের সঙ্গে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অজানা স্বর্গে

    রেল সূত্রে জানা গিয়েছে এই পরিষেবার সম্প্রসারণের ফলে আজিমগঞ্জ থেকে বহরমপুর কোট পর্যন্ত সরাসরি রেল সংযোগ তৈরি করা হয়েছে। এর সুবিধা পাবেন প্রতিদিন মৃত্যুযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই। পাশাপাশি বহরমপুর কোর্ট মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক শিক্ষা ও বাণিজ্যিক কেন্দ্র হওয়ায়। এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    এক নজরে দেখে নিন কোন কোন ট্রেনে পরিষেবা বাড়ানো হল:

    রেল কর্তৃপক্ষ তিন জোড়া মেমু ট্রেনের রুট সম্প্রসারণ করেছে। এগুলি হল- ৬৩০৪২/৬৩০৪১ আজিমগঞ্জ–বহরমপুর কোর্ট মেমু ৬৩০৪২ আজিমগঞ্জ–বহরমপুর কোর্ট মেমু সকাল ৬:৫৫-এ আজিমগঞ্জ থেকে ছেড়ে ৭:২০-এ বহরমপুর কোর্ট পৌঁছাবে। ফেরার পথে ৬৩০৪১ বহরমপুর কোর্ট–আজিমগঞ্জ মেমু সকাল ৭:৩৫-এ ছেড়ে ৮:০২-এ আজিমগঞ্জ পৌঁছাবে। ৬৩০৪৬/৬৩০৪৫ আজিমগঞ্জ–বহরমপুর কোর্ট মেমু।

    ৬৩০৪৬ সন্ধ্যা ৭:৫০-এ আজিমগঞ্জ থেকে ছেড়ে ৮:১৫-এ বহরমপুর কোর্ট পৌঁছাবে। ৬৩০৪৫ রাত ৮:৫৩-এ বহরমপুর কোর্ট থেকে ছেড়ে ৯:২০-এ আজিমগঞ্জ পৌঁছাবে। ৬৩০৫৮/৬৩০৫৭ আজিমগঞ্জ–বহরমপুর কোর্ট মেমু ৬৩০৫৮ রাত ৯:৩০-এ আজিমগঞ্জ থেকে ছেড়ে ৯:৫৭-এ বহরমপুর কোর্ট পৌঁছাবে। ৬৩০৫৭ রাত ১০:১২-এ বহরমপুর কোর্ট থেকে ছেড়ে ১০:৩৯-এ আজিমগঞ্জ পৌঁছাবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যে মদের দোকান নিয়ে বাজেটে বড় ঘোষণা, কি বললেন বিরোধী দলনেতা Ritobrata Banerjee | Bengal Budget
    Next Article
    চলবে ঝড়বৃষ্টির তাণ্ডব! আজ দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতাঃ আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment