Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কারা আবেদন করতে পারবেন? রইল বিস্তারিত তথ্য

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: আয়ুষ্মানকারী সুবিধা পেতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে আপনি এই কার্ডের তালিকায় রয়েছেন কিনা (Ayushman Bharat)। অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও তথ্যের অভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন না। আজকের প্রতিবেদনে সেই বিষয় বিস্তারিত তথ্য রইল।

    আয়ুষ্মান কার্ডের সুবিধা পেতে চাইলে আগে দেখে নিন এই তথ্য (Ayushman Bharat)

    একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    Ayushman Bharat check this information first if you want to avail the benefit

    আরও পড়ুন: ক্যান্সার টু হাঁটু রিপ্লেসমেন্টের চিকিৎসার খরচ কমাতে বড় পদক্ষেপ, বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্যের

    জেনে নিন কারা পাবেন এই কার্ডের সুবিধা: মুখ্যমন্ত্রী জানান , “এই স্কিমের আওতায় থাকা প্রায় সাড়ে ৬ কোটি মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা ব্যয়ে চিকিৎসা পাবেন। প্রথম দিন থেকেই পুরনো রোগের কভারেজ পাওয়া যাবে। এর আওতায় রয়েছে বাংলা সহ গোটা দেশের প্রায় ৩৬ হাজার সরকারি এবং বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে।

    কোন কোন রোগের সুবিধা পাবেন এই কার্ডে:

    কার্ডিওলজি: ওপেন হার্ট সার্জারি, পেসমেকার ইমপ্লান্টেশন, অ্যাঞ্জিওপ্লাস্টি এবং অন্যান্য হৃদরোগের চিকিৎসা করানো যাবে।

    অনকোলজি: কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি এবং ক্যানসারের অস্ত্রোপচার করানো যাবে।

    নিউরোসার্জারি: মাথার সার্জারি, স্পাইন সার্জারি ও স্নায়ু সংক্রান্ত জটিল রোগের চিকিৎসা করা যাবে।

    নেফ্রোলজি: কিডনি প্রতিস্থাপন এবং নিয়মিত ডায়ালাইসিস করানো যাবে।

    অর্থোপেডিক: জয়েন্ট রিপ্লেসমেন্ট, ফ্র্যাকচার বা হাড়ের বড় ধরনের অস্ত্রোপচার করা যাবে।

    গ্যাস্ট্রোএন্ট্রোলজি: পেটের অস্ত্রোপচার এবং লিভারের চিকিৎসা করানো যাবে।

    এছাড়াও চোখের ছানি অপারেশন, কানের সার্জারি, পুড়ে যাওয়ার চিকিৎসা, প্রসূতি সংক্রান্ত জটিল অস্ত্রোপচারও করা যাবে এই কার্ডের সাহায্যে।

    কিভাবে অ্যাপ্লাই করবেন?

    এখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যেমন, আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, জন্ম তারিখ ও লিঙ্গ এবং সম্পূর্ণ ঠিকানা (Ayushman Bharat) দিতে হবে। এছাড়াও পরিবারের প্রধানের নাম ও মোট সদস্য সংখ্যা, ভোটার কার্ডের তথ্য (EPIC নম্বর, AC নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর), স্বাস্থ্য সাথী URN নম্বর এবং প্যান কার্ডের নম্বর। একইসঙ্গে আবেদনকারীর নাম ২০২৬ সালের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে কি না। বাদ গেলেও এসআইআরের ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে কি না বা সিএএ-তে নাগরিকত্বের আবেদন করেছেন কি না, তাও জানতে চাওয়া হয়েছে।

    কারা আবেদনের যোগ্য:

    ভূমিহীন এবং দিনমজুর পরিবার।তফশিলি জাতি ও উপজাতি পরিবার। কাঁচা ও এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার। পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই এমন। ৭০ উর্ধ্ব সকলে আয় নির্বিশেষে। কোন কোন পরিষেবা মিলবে (Ayushman Bharat)।

    Click here to Read More
    Previous Article
    ‘কিছু তো বাদ যাবেই’! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট দিলেন রাজ্যের অর্থমন্ত্রী
    Next Article
    ক্যান্সার টু হাঁটু রিপ্লেসমেন্টের চিকিৎসার খরচ কমাতে বড় পদক্ষেপ, বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্যের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment