Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাড়ির ভিতর কাড়ি কাড়ি সোনা! সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৪ কোটির গয়না

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিধাননগরের প্রাক্তন মেয়র ও তৃণমূলের প্রাক্তন নেতা সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) ঘিরে তদন্তে নেমে নতুন তথ্যের সন্ধান পেল পুলিশ। তাঁর ঘনিষ্ঠদের আর্থিক লেনদেন ও সম্পত্তির খোঁজ করতে গিয়েই এবার নদিয়ার তেহট্টে এক তৃণমূল নেত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়েছে।

    সব্যসাচী (Sabyasachi Dutta) ঘনিষ্ঠ নেত্রীর বাড়িতে সোনার পাহাড়

    তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গয়নাগুলির বাজারদর ৪ কোটিরও বেশি। এই মাসের প্রথম দিকে তোলাবাজি, অবৈধ সম্পদ গঠন এবং আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয় সব্যসাচী দত্তকে। বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়ী হতে পারেননি। গ্রেপ্তারের পর থেকেই তাঁর সম্পত্তি ও আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।

    তদন্তে উঠে আসে, বিভিন্ন বেআইনি উপায়ে অর্জিত অর্থের বড় অংশ সোনায় বিনিয়োগ করা হয়েছিল। রাজারহাটে তাঁর ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাঙ্ক লকারে তল্লাশি চালিয়ে সোনা কেনার একাধিক নথি ও রসিদ উদ্ধার করেন তদন্তকারীরা। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় প্রায় সাড়ে তিন কেজি সোনা। এরপরই সন্দেহ জোরদার হয় যে, নিজের সম্পদের পাশাপাশি ঘনিষ্ঠদের মাধ্যমেও এই সোনা কেনাবেচার নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছিল।

    সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টে অভিযান চালায় বিধাননগর পুলিশ। তদন্তকারী দল তাঁকে সঙ্গে নিয়েই পৌঁছায় নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই সব্যসাচীর ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম সদস্য ছিলেন এই নেত্রী।

    4 Crore Gold Found from Sabyasachi Dutta's close tmc leader's home

    আরও পড়ুন : জেলার উন্নয়নে কোটি কোটি টাকা ! বাজেটে কোন জেলা কী পেল, দেখে নিন

    প্রসঙ্গত, রাতভর তল্লাশির পর টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার করা হয়। তদন্তকারীদের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ওই সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকার কাছাকাছি। সমস্ত গয়না বাজেয়াপ্ত করে তার উৎস, ক্রয়ের পদ্ধতি এবং আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখা শুরু হয়েছে। তদন্তকারী মহলের অনুমান, সব্যসাচী দত্তকে ঘিরে শুরু হওয়া এই অনুসন্ধান আরও বিস্তৃত হতে পারে। উদ্ধার হওয়া সোনার সূত্র ধরে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও নেতার নাম সামনে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ফলে আগামী দিনে এই তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

    Click here to Read More
    Previous Article
    ‘কে অভিষেক?’, তৃণমূল সাংসদের নয়া ‘নামকরণ’ করলেন ঋতব্রত
    Next Article
    মমতার মাস্টারস্ট্রোক! ঋতব্রতদের আটকাতে রাতারাতি বড় পদক্ষেপ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment