Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২ ম্যাচে ৫ গোল মেসির! আবারও জয় আর্জেন্টিনার, রেকর্ডের নেশায় মেতেছেন LM10

    3 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মহাজাগতিক ফর্মে রয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টাইন অধিনায়কের খেলা দেখে মনে হচ্ছে সত্যিই যেন কোনও ভিনগ্রহী প্রাণী মানুষের ছদ্মবেশ ধারণ করে ফুটবল খেলছেন। চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) এখনও অবধি ৫ গোল করেছে আর্জেন্টিনা (Argentina)। প্রত্যেকটিই এসেছে লিওনেল মেসির পা থেকেই। ৩৯ বছর বয়সে বিশ্বের বাকি সব তারকাকে পেছনে ফেলে দিচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

    এদিন অস্ট্রিয়া যথেষ্ট ভালো লড়াই উপহার দিয়েছে। প্রায় গোটা ম্যাচে তারা নিখুঁত ডিফেন্ডিং করে গিয়েছে। কিন্তু ম্যাচে দুইবার তাদের ডিফেন্স সুযোগ দিয়েছে, আর সেই দুই সুযোগ কাজে লাগিয়েই দেশকে পরবর্তী রাউন্ডের টিকিট এনে দিয়েছেন মেসি।

    বিশ্বকাপের মঞ্চে ১৮ গোল করে এখন বাকি ফুটবলারদের ধরাছোঁয়ার বাইরে মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পের বিশ্বকাপে গোলসংখ্যা ১৪। অর্থাৎ তার চেয়ে ৪ গোলের দূরত্বে নিজেকে এগিয়ে রেখেছেন মেসি। পরের ম্যাচ গ্রূপের সবচেয়ে দুর্বল দল জর্ডানের বিরুদ্ধে। সেই ম্যাচে আরো বেশি গোল করবেন মেসি, এমনটাই আশঙ্কা ফুটবল ভক্তদের।

    আরও পড়ুন: বিশ্বকাপে চোট সমস্যা কাটছে না ব্রাজিলের! নেইমার ফিরতেই ফের দুঃসংবাদ পেলো সাম্বা ব্রিগেড

    এদিন ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি বাইরে মারেন মেসি। কিন্তু ৩৯ মিনিটে অস্ট্রিয়ার ডিফেন্ডারদের নজরের বাইরে থেকে বক্সে প্রবল গতিতে ঢুকে এসে চাবুকের মতো বাঁ-পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচের ভাগ্য যেন ওখানেই লেখা হয়ে গিয়েছিল।

    আরও পড়ুন: পিছিয়ে গিয়েও জয়! নাটকীয় ম্যাচে আইভরি কোস্টকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের নক-আউটে জার্মানি

    এরপর অস্ট্রিয়া চেষ্টা করেনি বললে অন্যায় হবে। কিন্তু গোটা দ্বিতীয়ার্ধে কেবলমাত্র একবার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজকে পরীক্ষার মুখোমুখি পড়তে হয়। কিন্তু সাবিতজারের ফ্রি কিক অনায়াস দক্ষতায় বাঁচান সমর্থকদের আদরের দিবু। তারপর ম্যাচের শেষ লগ্নে আবারও মেসি ম্যাজিক। লুজ বল ধরে দ্বিতীয়বারের চেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করে অস্ট্রিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন আর্জেন্টাইন জাদুকর। এই মুহূর্তে মেসির প্রতিযোগিতা যেন নিজের সাথেই।

     

    Click here to Read More
    Previous Article
    কোহলিকে নিয়ে ভালো খবর ভেসে এলো BCCI-এর অন্দরমহল থেকে! স্বস্তিতে ভারতীয় দলের ভক্তরা….
    Next Article
    রাজ্যে মদের দোকান নিয়ে বাজেটে বড় ঘোষণা, কি বললেন বিরোধী দলনেতা Ritobrata Banerjee | Bengal Budget

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment