Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কর্মসংস্থান দরকার, রাজ্য সরকারের নতুন প্রকল্প নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:সবে মাত্র কয়েক দিন আগে রাজ্য সরকার ঘোষণা করেছে যুব সাথী (Yuva Sathi) প্রকল্পের, যেখানে মাসিক ভিত্তিতে কিছু টাকা দেওয়া হবে বেকার যুবক যুবতীদের। এবার সেই নিয়েই বক্তব্য রাখলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

    যুব সাথী নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)

    মমতা সরকারের ভাতা দেওয়ার ঘোষণায় সমালোচনার ঝড় বয়ে গেছে। বিরোধীপক্ষ চাকরি না দিয়ে ভাতা দেওয়াকে ভালো চোখে নেয়নি। সেই পরিস্থিতিতেই এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। তার মতে, ভাতা দেওয়ার ব্যাপারটা প্রথম নয়, বামপন্থীরাও ভাতা দিয়েছে। বিজেপি, তার নিজের দলের শাসিত রাজ্যে ভাতা দেয়। তিনি বলেছেন, ‘ভাতা একটা অন্য মাত্রা আনে, কিন্তু কর্মসংস্থান সবথেকে আগে’।

    আরও পড়ুন:“ভাষা আক্রান্ত হলে রুখে দাঁড়াতে হবে”, নাম না করে বিজেপিকে নিশানা, বাংলার মান রক্ষার আহ্বান মমতার

    রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় জেলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-দুর্নীতিতে নাম জড়ায় তার। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে সিবিআই উদ্ধার করেছিল ৫০ কোটি টাকা।

    আরও পড়ুন:এপ্রিল থেকে একলাফে হচ্ছে ১৮,০০০ টাকা, শিক্ষামিত্রদের সান্মানিক বাড়ানোর ঘোষণা রাজ্যের

    আপাতত জামিনে মুক্ত আছেন পার্থ চট্টোপাধ্যায়। সামনেই বিধানসভা নির্বাচন। তাই নিজের আসন ফিরে পেতে তিনি মাঠে নেমে পড়েছেন বলে, রাজনৈতিক মহলের ধারণা। শনিবার নিজের বাড়ি থেকেই বেহালা পশ্চিমে জনসংযোগের কাজ করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি বলেন ‘আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়বদ্ধ বেহালা পশ্চিমের মানুষের কাছে’।

     

    Partha Chatterjee opens up about the state government's new project

    পার্থ চট্টোপাধ্যায় জোর দিয়েছেন কর্মসংস্থানের উপর। তিনি বলেন ‘এই আওয়াজ তোলা, ২ কোটি লোকের চাকরি দেবো বলে দুটোও দিতে পারলাম না, কর্মসৃষ্টি করা ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার কাজটা আমি কর্পোরেট জীবনেও করেছি। আমায় যারা ঢিল মারছেন, কাদা মারছেন, তারা ভেবে দেখুন যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে কত লোকের কর্মসংস্থান হয়েছে’।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যে ৬ লাখের বেশি ভুয়ো ভোটার! SIR এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, কোন জেলায় সংখ্যাটা সবথেকে বেশি?
    Next Article
    'প্রতীক উর বলেছেন, টিকিট পেলেও নেবেন না', জানালেন অভিষেক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment