Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ক্রিকেট নয়, বৈভবকে এই বিষয়ে প্রশিক্ষণ দিক গম্ভীর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় তারকা

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আপাতত ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ হচ্ছে না বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিং টিমের তরফ থেকে স্পষ্ট বার্তা এসেছে যে সঞ্জু স্যামসন বা অভিষেক শর্মার মতো তারকাদের বসিয়ে এখনই ১৫ বছর বয়সের এই বিস্ময় বালককে দলে দেখতে চায় না টিম ম্যানেজমেন্ট। এই সিদ্ধান্তের কারণে অধৈর্য হয়ে উঠতে পারেন বৈভব, এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেল (Parthiv Patel)।

    ভারতীয় দলে সুযোগ পেলেও আপাতত তাকে একাদশে যুক্ত করার কোনও পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের। এমন অবস্থায় বৈভব অধৈর্য হয়ে নিজের ফোকাস নষ্ট করে ফেলতে পারেন, এমনটা আশঙ্কা করছেন তারকা ভারতীয় উইকেটরক্ষক।

    পার্থিব প্যাটেল সরাসরি বলেছেন, “আমার মনে হয়, ইংল্যান্ড সফরে কোনও এক ম্যাচে বৈভব সূর্যবংশী নিশ্চিতভাবেই সুযোগ পাবে। তবে এই মুহূর্তে তরুণ এই ক্রিকেটারের সাথে যোগাযোগ রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোচিং স্টাফের সদস্যদের নিশ্চিত করতে হবে যে, আপনি একজন ব্যাটারকে সঠিক বার্তা বা ইঙ্গিত দিচ্ছেন।”

    আরও পড়ুন: রোহিত, কোহলিদের ক্লাবে ঢুকলেন অভিষেক শর্মা! নড়বড়ে টপ অর্ডারে হয়ে উঠলেন ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা

    এরপর পার্থিব আরও যোগ করে বলেছেন, ” যদি আপানারা বৈভবকে না খেলানোর পরিকল্পনা করেন, সেটাও তাকে সোজাসুজি জানানো জরুরি। ওর বয়স মাত্র ১৫, তাই ওর সঙ্গে এই নিয়ে কথা বলতে চাইলে সতর্ক হতে হবে। তাকে কিছুটা ধৈর্য ধরতে শেখাতে হবে ভারতের কোচিং টিমকে।”

    আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার

    প্রসঙ্গত, গত আইপিএলে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অরেঞ্জ ক্যাপ জেতার সম্মান অর্জন করেছেন বৈভব। একটি আইপিএল মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্রিস গেইলের রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন তিনি। তারপর জাতীয় দলের জার্সি গায়ে তার অভিষেক দেখার অপেক্ষায় ছিলেন।  কিন্তু ভারতীয় বোলিং কোচের বক্তব্য থেকে পরিষ্কার যে এখনো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বৈভবকে।

     

    Click here to Read More
    Previous Article
    এক ক্লিকেই হবে সব কাজ? যুগান্তকারী e vidhan এর সুবিধা আসছে পশ্চিমবঙ্গের বিধানসভায়
    Next Article
    মেসি ম্যাজিকে জয় আর্জেন্টিনার! অবিশ্বাস্য লড়াই করেও হার মানলো ভোজিনহার কেপ ভার্দে

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment