Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেসি ম্যাজিকে জয় আর্জেন্টিনার! অবিশ্বাস্য লড়াই করেও হার মানলো ভোজিনহার কেপ ভার্দে

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যর্থ হয়ে গেলো ৫ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট দেশের ফুটবল দলের মরিয়া লড়াই। বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে গোটা বিশ্বকে হতবাক করে বিশ্ব চ্যাম্পিয়নদের রক্তচাপ বাড়িয়ে দুর্দান্ত লড়াই করেও হার মানতে বাধ্য হলো কেপ ভার্দে (Cape Varde)। অতিরিক্ত সময় অবধি খেলা গড়ানোর পর ১১১ মিনিটে কুটি রোমেরোর হেড আটকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন ডিনেই বর্জেস। ৩-২ ফলে ম্যাচ জিতে শেষ ১৬-তে পৌঁছয় লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)।

    এদিন চলতি বিশ্বকাপে গোটা বিশ্বের মন জয় করা কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা এদিনও আর্জেন্টিনার বিরুদ্ধে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন। ৭৩ মিনিটে মেসির ফ্রি কিক অবিশ্বাস‍্য দক্ষতায় বাঁচিয়ে দেন তিনি। গোটা ম্যাচ জুড়ে মোট ৮ টি সেভ করেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। কিন্ত তবু আর্জেন্টিনাকে শেষপর্যন্ত রোখা যায়নি।

    Vozinha made history in the match against Spain at the World Cup.

    এদিন ম্যাচের ২৯ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। লিজান্দ্রো মার্টিনেজের লং বল অনায়াস দক্ষতায় রিসিভ করে হালকা চিপে জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু ৫৯ মিনিটে কেপ ভার্দেকে সমতায় ফেরান দেরয় দুরাতে। দুরহ কোণ থেকে এমি মার্টিনেজকে পরাস্ত করেন তিনি।

    এরপর অনেক চেষ্টা করেও ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে আর গোলের দেখা পায়নি বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এরপর ৯২ মিনিটে নিজের প্রথম বিশ্বকাপ গোল করে আর্জেন্টিনাকে ফের লিড এনে দেন লিজান্দ্রো মার্টিনেজ। গোল করানোর পর গোল করে সমর্থকদের মন জেতেন ছোটখাটো চেহারার এই আর্জেন্টাইন ডিফেন্ডার। কিন্তু নাটকের শেষ এখানেই হয়নি।

    আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়ে পর্তুগালকে জিতিয়েও চোখে জল রোনাল্ডোর! কেন? শুনলে মন ভাঙবে

    ম্যাচের ১০৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে বক্সে ঢুকে এসে এক অসাধারণ বাঁক খাওয়ানো শটে এমি মার্টিনেজকে পরাস্ত করে দলকে সমতায় ফেরান সিডনি কার্বাল। অনেকেই মনে করছেন এটি ছিল চলতি টুর্নামেন্টের সেরা গোল। ১০৩ মিনিটে ২-২ করে আর্জেন্টিনা সমর্থকদের রক্তচাপ আরও বাড়িয়ে দেন তিনি।

    আরও পড়ুন: ২৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে টিকিট! ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ গিয়ে চড়ছে প্রত্যাশার পারদ, ভিনি নাকি হাল্যান্ড, নজরে কে?

    কিন্তু শেষপর্যন্ত ১১১ মিনিটে জয়সূচক গোল পায় আর্জেন্টিনা। ম্যাচ জিতে শেষ ১৬-তে তাদের প্রতিপক্ষ এখন মিশর। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ১৬ পর্বে পৌঁছেছে তারা। ম্যাচ হারলেও বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভোজিনহাদের লড়াই চোখে লেগে থাকবে গোটা বিশ্বের।

     

    Click here to Read More
    Previous Article
    ক্রিকেট নয়, বৈভবকে এই বিষয়ে প্রশিক্ষণ দিক গম্ভীর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় তারকা
    Next Article
    ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আজকের আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment