Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যত্রতত্র হকারি নয়, স্টেশনে ঘুরবে ভ্রাম্যমাণ স্টল, খাবারের দাম নিয়েও বড় সিদ্ধান্ত রেলের

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন স্টেশনে অবৈধ হকার উচ্ছেদ নিয়ে বেশ কয়েকদিন ধরেই শোরগোল চলছে সর্বত্র। শিয়ালদহ, হাওড়া স্টেশনে অবৈধ ভাবে জায়গা দখল করে থাকা হকার উচ্ছেদ করা হয়েছে। এবার রেল (Indian Railways) যাত্রীদের জন্য এল নতুন আপডেট। স্টেশনে ভ্রাম্যমাণ ফুড স্টল চালু করতে চলেছে পূর্ব রেল।

    স্টেশনে স্টল নিয়ে বড় ঘোষণা রেলের (Indian Railways)

    রেলের জায়গায় অবৈধ ভাবে জমি দখল করে দোকান করা যাবে না। তা স্পষ্টই জানিয়ে দিয়েছে সরকার। অবৈধ হকার উচ্ছেদ অভিযানও চলছে স্টেশনে স্টেশনে। তবে এবার রেলের তরফে জানানো হয়েছে, স্টেশনগুলিতে ঢোকার পথে চুক্তির ভিত্তিতে দোকান বসানোর অনুমতি দেবে রেল।

    Mobile food stalls to open in Indian railways platform

    কী কী শর্ত মানতে হবে: কোনও এক জায়গায় স্থায়ী হবে না দোকান। ঘুরে ঘুরে খাবার বিক্রি করা যাবে এই স্টলগুলিতে। খাবারের গুণমান, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলি নিয়ে প্রতিটি স্টলের মালিকদের রেলের শর্ত মেনে চলতে হবে। জানা গিয়েছে, প্রাথমিক ভাবে পাঁচ বছরের জন্য এই স্টলগুলি বসানোর অনুমতি দেওয়া হবে। রেল সূত্রে খবর, প্রাথমিক ভাবে কলকাতা ও শিয়ালদহ স্টেশনে দুটি ভ্রাম্যমাণ স্টল বসানো হবে। পরবর্তীতে অন্যান্য স্টেশনগুলিতেও তা চালু করা হবে বলে খবর।

    আরও পড়ুন : সিভিক পুলিশদের জন্য বড় ঘোষণা বাজেটে, বাড়ল বেতন, পুলিশেও বড়সড় নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর

    থাকতে হবে লাইসেন্স: রেল (Indian Railways) সূত্রে খবর, স্টেশনে এই স্টলগুলি বসানোর জন্য কিছু শর্ত মানতে হবে। ভ্রাম্যমাণ স্টল দেওয়ার জন্য বিক্রেতার কাছে লাইসেন্স থাকতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার দিকেও নজর রাখতে হবে। খাবার বিক্রি করতে গিয়ে স্টেশন যাতে নোংরা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

    আরও পড়ুন : কেউ ফিরবে না খালি হাতে, টাকা বাড়ল বার্ধক্য ও বিধবা ভাতায়, বেকার যুবকদের জন্য চালু ‘যুবশক্তি ভরসা’

    ভ্রাম্যমাণ স্টলের জন্য যাত্রীদের ট্রেনে ওঠানামায় যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে। উল্লেখ্য, ভ্রাম্যমাণ বলেই যে স্টেশনের যত্রতত্র স্টলগুলি নিয়ে যাওয়া যাবে তেমনটা নয়। নির্দিষ্ট জায়গার মধ্যেই ঘোরাফেরা করবে স্টলগুলি।

    Click here to Read More
    Previous Article
    সুন্দরবনের উন্নতির জন্য বরাদ্দ করা হলো ১০০ কোটি টাকা
    Next Article
    আশাকর্মীদের লটারি! একধাক্কায় মাইনে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল শুভেন্দু সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment