Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কিশোরীদের ক্যানসার ঝুঁকি কমাতে বড় উদ্যোগ, বিনামূল্যে HPV টিকা দেবে কেন্দ্র সরকার

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে অধিকাংশ মহিলাদের জরায়ুতে ক্যান্সারের কথা শোনা যায়। এই রোগের প্রতিরোধ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। জানা যায়, খুব শীঘ্রই ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য দেশজুড়ে চালু হতে চলেছে প্যাপিলোমা ভাইরাস বা HPV টিকাকরণের কর্মসূচি (HPV Vaccine)।

    কেন্দ্রের বড় পদক্ষেপ ক্যানসার রুখতে, HPV ভ্যাকসিনে জোর (HPV Vaccine)

    সরকারের সূত্রের খবর অনুযায়ী, এই বিশেষ কৃকাকরণ অভিযানে ব্যবহার করা হবে সিঙ্গেল ডোজ Gardasil একটি quadrivalent HPV ভ্যাকসিন। এটি মূলত HPV ভাইরাসের ১৬ ও ১৮ নম্বর স্ট্রেন থেকে সুরক্ষা দেয়, যেগুলি জরায়ুমুখ ক্যানসারের প্রধান কারণ। এছাড়াও ৬ ও ১১ নম্বর স্ট্রেন থেকেও রক্ষা করে, যা জেনিটাল ওয়ার্টসের জন্য দায়ী (HPV Vaccine)।

     HPV Vaccine to prevent cancer center goverment big move is emphasis on

    আরও পড়ুন: দোলের ২ দিনের ছুটিতে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন বেলপাহাড়ির এই গ্রাম থেকে

    তবে বিশ্ব এবং ভারতের বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে, নির্দিষ্ট বয়সের মহিলাদের টিকার একটি ডোজ দেওয়া হলে সুরক্ষা মিলবে। অতএব ১৪ বছর বয়সের মেয়েদের এই টিকা দিলে সুরক্ষা মিলবে সর্বাপেক্ষা। কারণ তখন ভাইরাসের সংস্পর্শে জায়নাম ১৪ বছরের মেয়েরা। এছাড়াও দেশের প্রতি বছর ৮০ হাজার নতুন জরায়ু মুখ ক্যান্সারের রোগী ধরা পড়ে।

    যেখানে, ৪২ হাজারের বেশি মহিলার মৃত্যু হয় এই রোগে। এছাড়াও প্রায় সব ক্ষেত্রেই দীর্ঘদিনের HPV সংক্রমণের জন্যই এই রোগ হয় বলে চিকিৎসক ও বিজ্ঞানীরা জানিয়েছেন। তবে এই টিকাকরণ কর্মসূচি স্বেচ্ছাসেবী ও সম্পূর্ণ বিনামূল্যে করা হবে বলে জানা গিয়েছে।

    চিকিৎসকদের মতে, HPV একটি অত্যন্ত সাধারণ ভাইরাস, যা মূলত ত্বক থেকে ত্বকের সংস্পর্শ বা যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায়।এই ভাইরাসের ১০০-রও বেশি ধরন রয়েছে। আর এটি জরায়ু মুখ ক্যান্সার, যৌনি ক্যান্সার, মলদ্বার ক্যান্সার, গলা বা মুখগহবরের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।তবে এই টিকা গ্রহণ করলে জরায়ু মুখের ক্যান্সারের সংখ্যা শুনলে নেমে আসে। পাশাপাশি এটি কেবল ক্যান্সার নয় অন্যান্য জননাঙ্গের আঁচিল বা সংক্রমণ থেকেও রক্ষা দেয়।

    তাছাড়া এটি ৪৫ বছর বয়সী পর্যন্ত নারীরা চিকিৎসকের পরামর্শে এই টিকা নিতে পারেন। তবে কিশোরী বয়সে নেওয়া সব থেকে বেশি কার্যকর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। একই সঙ্গে এটি মাসিকের সাথে টিকা নিলে পরে কোন সমস্যা দেখা দেবে না। পাশাপাশি এই টিকা নিলে পরে ভবিষ্যতে ক্যান্সারে বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা পাওয়া সম্ভব হয় (HPV Vaccine)।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগে ভবানীপুরে নিজের কেন্দ্রে জনসংযোগে মুখ্যমন্ত্রী
    Next Article
    চাকুলিয়া বিধানসভা : "কাটমানির সরকার আর নেই দরকার", চাকুলিয়াবাসী। Banglahunt

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment