Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘কেন্দ্রীয় হারে দেওয়া হবে DA..,’ সরকারি কর্মীদের ক্ষোভের মাঝেই বড় প্রতিশ্রুতি

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) মামলায় নয়া মোড়। বহু কাঠখড় পুড়িয়ে জয় ছিনিয়ে আনলেও বকেয়া মহার্ঘ ভাতা অধরাই। আদালতের নির্দেশের পরও বকেয়া ডিএ মেটাতে রাজ্য কোনো পদক্ষেপ না ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ।

    এই বিষয়ে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “শীর্ষ আদালতের প্রতি সম্মান দেখানোর কোনও মানসিকতা নেই রাজ্য সরকারের। এমন একটা সরকারকে নির্বাচিত করা হয়েছে, যাদের এই দেশের সংবিধানের প্রতিও ন্যুনতম সম্মানবোধ নেই। প্রশাসনিক তৎপরতা নেই।” তিনি স্পষ্ট জানান, ‘আমরা বাধ্য হয়ে শরণাপন্ন হয়েছি। না জেনে করেছেন এমনটাও নয়।”

    ডিএ নিয়ে বড় আশ্বাস সুকান্তর | Dearness Allowance

    সবমিলিয়ে ডিএ ইস্যুতে দিন দিন আরও জটিল হচ্ছে পরিস্থিতি। এই আবহেই ডিএ ইস্যুতে বড় মন্তব্য করলেন সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু বলেন, ‘এই রাজ্য সরকার ডিএ দেবে না। রাজ্যের বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছেন। রাজ্য কর্মচারীদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। কয়েক মাস পরে বিজেপি সরকার আসতে চলেছে। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হতে চলেছে। নতুন সরকার কেন্দ্রীয় হারে ডিএ দেবে’।

    উল্লেখ্য, এ রাজ্যের সরকারি কর্মীরা এতদিন ১৮% হারে ডিএ পাচ্ছিলেন। সম্প্রতি বাজেটে ৪% ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ফলত ডিএ-র পরিমাণ দাঁড়িয়েছে ২২ শতাংশে। সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা। সুকান্ত মজুমদারের আশ্বাস বিজেপি ক্ষমতায় এলে তারা কেন্দ্রীয় হারে ডিএ দেবে।

    dearness allowance(134)

    আরও পড়ুন: নিয়োগ বিতর্কের পর বড় কড়া SSC, গ্রুপ সি-ডি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের

    কেবল সুকান্তবাবুই নন, এর আগে এই একই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। আমূল পরিবর্তন আনা হবে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায়। একইসাথে প্রতি বছর পিএসসি ও এসএসসি পরীক্ষা নিয়মিত হবে বলেও পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দুবাবু।

    Click here to Read More
    Previous Article
    সুপারফাস্ট নামেই ছিল! বাংলার সঙ্গে যুক্ত ১০ ট্রেনের তকমা বাতিল, ১৩ এপ্রিল থেকে কমবে ভাড়া
    Next Article
    এক অ্যাপেই সব মুশকিল আসান, কী কী সুবিধা মিলবে ‘রেল ওয়ান’-এ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment