Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কেন্দ্রীয় হারে DA, থেকে নয়া পে-কমিশন, বাংলার সরকারি কর্মচারীদের জন্য আসছে ‘সুখবর’

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বহু বছরের অপেক্ষা কী তবে শেষ হতে চলেছে? কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে দিনের পর পর রাস্তায় নেমে আন্দোলন করেছেন সরকারি কর্মীদের (Government Employees) একাংশ। তবে মমতা সরকারের আমলে আশা পূরণ হয়নি। এবার পালাবদল হয়েছে। বিজেপি (BJP) সরকার কী প্রতিশ্রুতি মত দাবি মানবে? রাজ্য সরকারের কর্মীরা কবে পাবেন বকেয়া ডিএ? বড় ইঙ্গিত দিয়ে দিলেন মুখ্যম‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ন্ত্রী শুভেন্দু অধিকারী।

    সরকারি কর্মীদের DA ও বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত শীঘ্রই | Government Employees

    শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকেi একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন শুভেন্দু। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে ডিএ ইস্যুতে বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “পরবর্তী সোমবার আমরা মন্ত্রিসভার আরও একটি বৈঠক করব। আরজি কর-সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ্য ভাতা (ডিএ), এরিয়ারের বিষয়ে আমরা ওই দিন আলোচনা করব।”

    ভোটের আগে বিজেপির ইস্তেহার প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সরকারি কর্মীদের ডিএ নিশ্চিত করা হবে বিজেপি ক্ষমতায় এলে। পাশাপাশি ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুনিশ্চিত করা হবে। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে হবে সপ্তম পে কমিশন লাগু এবং ৬ মাসের মধ্যে অষ্টম বেতন কমিশন।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বলেছিলেন,’ সারা দেশে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন পাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ কমিশন চলছে।’ বিজেপি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন আসবে বলে প্রতিশ্রুতি ছিল। এবার শুভেন্দু অধিকারী ডিএ ইস্যুতে ইঙ্গিত দিতেই আশায় বুক বাঁধছেন সরকারি কর্মী থেকে পেনশনভোগীরা। সকলের নজর এখন মন্ত্রিসভার পরবর্তী বৈঠকের দিকে।

    Government Employees

    আরও পড়ুন: অভিষেক নিরাপত্তায় কাটছাঁট, মমতাকে নিয়ে কী সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

    গত ৫ ফেব্রুয়ারী তৎকালীন মমতা সরকার ১ এপ্রিল থেকে ৪ শতাংশ হারে বর্ধিত ডিএ-র ঘোষণা করেছিল। তবে সেই অর্ডার এখনও জারি হয়নি। তাহলে কবে মিলবে ৪ শতাংশ ডিএ? নাকি নতুন সরকার নয়া হারে ডিএ দেবে? চর্চা কর্মী মহলে।
    উল্লেখ্য, বর্তমানে ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর রাজ্যের কর্মীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ ১৮%। সবমিলিয়ে কেন্দ্র ও রাজ্য ডিএ এর ফারাক ৪২ শতাংশ। খুব শীঘ্রই কী এই ব্যাবধান কমছে? মুখ্যমন্ত্রীর পরবর্তী বৈঠকের দিকে নজর সরকারি কর্মীদের।

    Click here to Read More
    Previous Article
    রেল ব্লকের জেরে আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, আগে থেকেই দেখে নিন তালিকা
    Next Article
    রুট বদল হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের, সফরের আগে জেনে নিন নতুন পথ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment