Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রুট বদল হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের, সফরের আগে জেনে নিন নতুন পথ

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: হাওড়া বর্ধমানের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ হাওড়া ব্যান্ডেল শাখার রিষড়ার লেভেল ক্রসিং এর সাবওয়ে নির্মাণের জন্য ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত কাজ হবে। এর ফলে বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। জেনে নিন সেই বিষয় বিস্তারিত (Indian Railways)।

    সফরের আগে জেনে নিন হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের নতুন রুট (Indian Railways)

    ফের দুর্ভোগের আশঙ্কা ফির হাওড়ার ডিভিশনের যাত্রীদের জন্য। কারণ হাওড়া ডিভিশনে বাতিল থাকছে বেশ কিছু লোকাল। সূত্রের খবর ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল রুটের একাধিক লোকাল ট্রেন (Indian Railways)।

    Indian Railways check the new route of the Howrah-Bardhaman memu train

    আরও পড়ুন: প্রতি মাসে ৫০০০ টাকা করে জমিয়ে ৫ বছর পর কত টাকা হাতে পাবেন? রইল সম্পূর্ণ হিসাব

    জানা যায় সপ্তাহ শেষে ব্যান্ডেল স্টেশন এর ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্লকের জন্য একাধিক লোকাল ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। যার ফলে অসুবিধা সম্মুখীন হবেন নিত্যযাত্রীরা।

    সূত্রের খবর, হাওড়া-ব্যান্ডেল শাখায় রিষড়ার লেভেল ক্রসিংয়ে সাবওয়ে নির্মাণের কাজের জন্য ১২ মে থেকে ১৬ মে রাত ১২টা ২০ মিনিট থেকে ৩টে ২০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে।

    এর ফলে ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটি ১২ মে থেকে ১৫ মে পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে চলবে। সংস্থা জানিয়েছে, ব্লক শুরুর আগে ৩৭২৯১ হাওড়া-ব্যান্ডেল লোকাল হবে শেষ ট্রেন। পাশাপাশি ব্লক শেষের পরে ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল হবে প্রথম ট্রেন (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    কেন্দ্রীয় হারে DA, থেকে নয়া পে-কমিশন, বাংলার সরকারি কর্মচারীদের জন্য আসছে ‘সুখবর’
    Next Article
    অভিষেক নিরাপত্তায় কাটছাঁট, মমতাকে নিয়ে কী সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment