Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেল ব্লকের জেরে আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, আগে থেকেই দেখে নিন তালিকা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের একবার সমস্যার সম্মুখীন হতে চলেছে নিত্যযাত্রীরা। সূত্রের খবর দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের কারণে রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে (Indian Railways)। এই কাজের ফলে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন সম্পূর্ণ একদিকে যেমন বাতিল করা হয়েছে। দেখে নিন তালিকা।

    আদ্রা ডিভিশনে রেল ব্লক বাতিল একাধিক ট্রেন (Indian Railways)

    এই কাজের জন্য অপরদিকে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ আংশিকভাবে সংক্ষিপ্ত করুন করা হয়েছে। পাশাপাশিবেশ কয়েকটি ট্রেন দেরিতে চলার সম্ভাবনাও রয়েছে। এর ফলে অসুবিধা সম্মুখীন হতে চলেছেন নিত্যযাত্রীরা। দেখে নিন সেই ট্রেনের টাইম টেবিল গুলো (Indian Railways)।

    Indian Railways block in adra division cancelled several trains affected

    আরও পড়ুন: CBSE দ্বাদশের রেজাল্ট দেখতে কোন ওয়েবসাইটে নজর রাখবেন ও কীভাবে দেখবেন ?

    বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, ১২, ১৫ ও ১৭ মে ট্রেন নং ৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডিহ–চন্দ্রপুরা–ভোজুডিহ মেমু ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে। এছাড়াও ১৫ মে ট্রেন নং – ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা–মেদিনীপুর–আদ্রা মেমু ট্রেন এবং ১৭ মে ট্রেন নং ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা–ভাগা–আদ্রা মেমু ট্রেন বাতিল করা হয়েছে। আসানসোল–টাটানগর–আসানসোল মেমু ট্রেন, ট্রেন নং ৬৮০৫৫/৬৮০৫৬।

    এছাড়াও আগামী ১৩, ১৫, ১৬ ও ১৭ মে আদ্রা স্টেশন পর্যন্তই চলবে। আদ্রা স্টেশনে আংশিকভাবে সমাপ্ত/সূচনা হবে। এই সময়ে ট্রেনটির আদ্রা–টাটানগর–আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে। পাশাপাশি ১১ মে টাটানগর–আসানসোল–বরাভূম মেমু ট্রেন ৬৮০৫৬/৬৮০৬০ আদ্রা স্টেশন পর্যন্ত চলবে।

    এমনকি ১৪ মে ট্রেন নং – ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু ট্রেনও আদ্রা স্টেশন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আদ্রা স্টেশনে আংশিকভাবে সমাপ্ত/সূচনা হবে। এই সময়ে ট্রেনটির আদ্রা–পুরুলিয়া–আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে। ১৩ ও ১৬ মে হাটিয়া–খড়গপুর এক্সপ্রেস ট্রেন নং ১৮০৩৬ এই ট্রেন হাটিয়া স্টেশন থেকে প্রায় ১২০ মিনিট দেরিতে ছাড়বে।

    এই কাজের জন্য ১২ মে টাটানগর–হাটিয়া এক্সপ্রেস ট্রেন নং -১৮৬০১ এই ট্রেনটি নির্ধারিত চাণ্ডিল–পুরুলিয়া–কোটশিলা–মুরি রুটের পরিবর্তে চাণ্ডিল–গুন্ডা বিহার–মুরি রুট দিয়ে চলবে। তবে এই রেল ব্লকিং এর ফলে যাত্রীদের যাতায়াতের যে অসুবিধা হবে সে কোথাও স্বীকার করেছে বেল কর্তৃপক্ষ (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    ‘আগে রোল বানাত, এখন কোটি কোটি টাকার মালিক সুজিত’! কীভাবে? জানালেন অর্জুন সিং
    Next Article
    কেন্দ্রীয় হারে DA, থেকে নয়া পে-কমিশন, বাংলার সরকারি কর্মচারীদের জন্য আসছে ‘সুখবর’

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment